আজকাল ওয়েবডেস্ক: নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নতুন দুই উদ্যোগ। আর এই দুই নয়া উদ্যোগের জন্য কলকাতা পুলিশকে অভিনন্দন জানালেন মমতা।
জানা গেছে, শনিবার ২৮ ফেব্রুয়ারি থেকেই নারী সুরক্ষায় কাজ শুরু কবে দেবে ‘পিঙ্ক বুথ’। শহরের বিভিন্ন জায়গায় এই বুথ স্থাপন করা হয়েছে। এই বুথগুলি মহিলা পুলিশকর্মী দ্বারা নিয়ন্ত্রিত হবে। সন্ধে থেকে মধ্যরাত অবধি কলকাতা শহরে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করবে।
দ্বিতীয়ত, মহিলা পুলিশকর্মীদের বিশেষ দল বাইক কিংবা স্কুটারে শহরের বিভিন্ন এলাকায় টহল দেবে। উদ্দেশ্য একটাই মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। রাত আটটা থেকে রাত দুটো অবধি এই দল ইএম বাইপাস সহ কলকাতার গুরুত্বপূর্ণ জায়গায় টহল দেবে।
Proud to share that, for further increasing the safety and confidence of women in our city, Kolkata Police is launching two more initiatives from today.
First, several all-women Pink Booths at key city intersections will be commissioned and be operational from evening to…
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শনিবার সকালে এক্স হ্যান্ডলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি, শহরের মহিলাদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশ শনিবার থেকে এই দুই নতুন পদক্ষেপ নিতে চলেছে’। মমতা লিখেছেন, ‘প্রথমত, পিঙ্ক বুথ শনিবার থেকেই সচল থাকবে। এই শহরের আমার বোনেরা কোনও সমস্যায় পড়লেই এই বুথের পুলিশকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’
দ্বিতীয়ত, শনিবার থেকেই মহিলা পুলিশকর্মীদের বিশেষ দল বাইক কিংবা স্কুটারে শহরের বিভিন্ন এলাকায় টহল দেবে। রাত আটটা থেকে রাত দুটো অবধি এই টহলদারির কাজ চলবে। কর্মরত যে বোনেরা রাতে বাড়ি ফেরেন, তাদের সুবিধার জন্যই এই উদ্যোগ। মমতা লিখেছেন, ‘বছরের পর বছর ধরে দেশের মধ্যে অন্যতম সুরক্ষিত শহর এই কলকাতা। আমি নিশ্চিত নতুন এই দুই উদ্যোগের মাধ্যমে কলকাতা শহর আগামীদিনে আরও নিরাপদ হয়ে উঠবে।’
এটা ঘটনা, ‘পিঙ্ক বুথ’ এবং ‘শাইনিং’ নামের এই দুই উদ্যোগের কথা শনিবার সকালে নিজেই এক্স হ্যান্ডলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সন্ধে থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মোড়ে মোড়ে খুলবে ‘পিঙ্ক বুথ’। মহিলা পুলিশ আধিকারিকরা সেখানে থাকবেন এবং মহিলাদের সমস্যার কথা শুনবেন। এছাড়া, মধ্যরাত পর্যন্ত রাস্তায় থাকবে মহিলা পুলিশের টহলদারি বাহিনী ‘মোবাইল প্যাট্রল টিম’। মহিলা অফিসারদের টহলদারি বাহিনীগুলির নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। নাম রাখা হয়েছে ‘শাইনিং’।
Happy to share a few photographs of the new Pink Booths and the all-women SHINING mobiles that have been commissioned by Kolkata Police today to bolster the safety and security of my sisters in the city during evening and night hours. pic.twitter.com/2noDtW60an