তীর্থঙ্কর দাস: পেশাগত কারণে যৌনকর্মীদের বিভিন্ন রোগ ব্যাধির শিকার হতে হয়। হাসপাতাল থেকে শুরু করে ডাক্তারখানায় যখন তাঁরা চিকিৎসা করাতে যান বেশিরভাগ সময় রীতিমত বিদ্রূপের শিকার হতে হয়। কিন্তু সংখ্যায় কম হলেও পাশে দাঁড়ানোর লোক আছেন।বিগত ২৫ বছর ধরে একজন ডাক্তার নিজের ডাক্তারি জীবনের প্রতিটা মুহূর্ত সোনাগাছির যৌনকর্মীদের সেবায় উৎসর্গ করে দিয়েছেন।
ডা. এ কে সিংয়ের ডাক্তারখানা রবীন্দ্র সরণীতে। এই কাজে বাবাকে সাহায্য করে দুই ছেলে। স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার-এর সঙ্গে ডাক্তারবাবু জড়িত গত ২৫ বছর ধরে। জরায়ু ক্যান্সার, এডস থেকে শুরু করে বিভিন্ন রোগ যৌনকর্মীদের শরীরে বাসা বাঁধে। যখন ডা.এ কে সিংয়ের ক্ষমতার বাইরে চলে যায়, তখন বাধ্য হয়ে হাসপাতালে ছুটে যেতে হয়। রোগী সুস্থ হয়ে ফিরলেই যেন তার যুদ্ধজয়ের আনন্দ।