আজকাল ওয়েবডেস্ক: ভাইফোঁটার দিন হেরিটেজ কলেজের হস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃত ছাত্রীর নাম সাবানা। বোকারোর বাসিন্দা সাবানার দেহ সকাল সাড়ে আটটা নাগাদ হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে আনন্দপুর থানা এলাকার পুলিশ। আনন্দপুর এলাকাতেই অবস্থিত হস্টেলটি। বিএ অনার্স তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন সাবানা। সহপাঠী ছুটিতে থাকায় হস্টেলের ঘরে একাই ছিল সে। মৃত পড়ুয়ার মোবাইল পরীক্ষা করছে পুলিশ। বাড়ির লোকেদের সঙ্গেও কথা বলছে পুলিশ। কেন এই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। কেন ওই পড়ুয়া আত্মঘাতী হলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
Mysterious death: হেরিটেজ কলেজের হস্টেল থেকে ছাত্রীর দেহ উদ্ধার
