আজকাল ওয়েবডেস্ক: লকস্মিথ। যেখানে হাজার হাজার মানুষের সমস্যার সমাধান হিসেবে উপস্থিত হন তিনি, তিনিই আটকে পড়লেন। ঘটনায় তাজ্জব সকলে। শুধু আটকে পড়লেন নয়, কে আটকাল তাঁকে, সেটাই আরও বড় আলোচনার।


লকস্মিথ, আপনি ভিতরে আটকে গিয়েছেন, চাবি খুলতে পারছেন না, কিংবা আপনি রয়েছেন ঘরের বাইরে, তালা ভাঙতেই হবে। সবসময় মুশকিল আসান তারাই। ৩১ বছরের পিটার ম্যাকানও তাই করে থাকেন। কিন্তু এসবের মাঝে নিজেই পড়লেন বিপদে। নিজের ভ্যানের বাইরে তাঁকে দাঁড়িয়ে থাকতে হল।

ম্যাকান মূলত একটি কাজে যাচ্ছিলেন।মাঝরাস্তায় তিনি একটি সার্ভিস স্টেশনে দাঁড়ান গাড়ির কিছু পরীক্ষার জন্য। টাকা দিয়ে ফিরে আসার সময় দেখেন, বাইরে থেকে তালাবন্ধ তিনি।অর্থাৎ ভ্যানে ঢুকতে পারছেন না কোনওভাবেই। কিন্তু এই কাজ করল কে? ম্যাকানের ফরাসি বুলডগ কোনওভাবে সেন্ট্রাল লকিং বোতামে স্পর্শ করায় অসাবধানতাবশত বন্ধ হয়ে যায় দরজা। 

তিনি নিজে একজন লকস্মিথ। তালা ভাঙা গড়া তাঁরই কাজ। অথচ নিজের এই পরিস্থিতিতে উপায় খুঁজে পাচ্ছিলেন না।অন্যদিকে, অন্য এক লকস্মিথকে ডাকতেও আগ্রহী ছিলেন না তিনি। তিনি ঘটনার বিবরণ দেন সোশ্যাল মিডিয়ায়। যদিও কেউই সেই সময় তাঁকে  সহজই করার জন্য হাজির হতে পারেননি। যদিও যারা এই কাজ করেছিল, পরিস্থিতি স্বাভাবিক করে তারাই। ম্যাকান জানিয়েছে, ওই কুকুরদুটিই শেষমেষ সেন্ট্রাল লকিং বোতাম পুনরায় স্পর্শ করে তাঁকে গাড়িতে ঢুকতে দেয়। ঘটনায় অনেকে দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, তবে বেশিরভাগ জন্য হাসাহাসি করেছেন।