আজকাল ওয়েবডেস্ক: বিক্রি করেন বড়া পাও। আর তা থেকেই মাসে রোজগার অবাক করা। শুধু রোজগার নয়, ওই যুবকের আয় দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা।

একটি ভিডিওতে ওই যুবক জানিয়েছেন, তিনি রাস্তার ধারে বড়া পাও বিক্রি করেই মাসে রোজগার করেন প্রায় তিন লক্ষ টাকা। তাঁর বলা ওই ভিডিও এখন রীতিমত ভাইরাল সমাজমাধ্যমে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবক বলছেন, মুম্বইয়ের রাস্তায় তিনি বড়া পাও বিক্রি করেন। একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ওই যুবকের সঙ্গে সারাদিন থেকে, তাঁর বিক্রির হার, দোনাকের সামনে ক্রেতার ভিড় পর্যবেক্ষণ করেন। তাঁর মতে, প্রথম সকালেই অন্তত ২০০ জন বড়া পাও কেনেন তাঁর কাছে।

এক একটি বড়া পাও ১৫ টাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বিক্রি। দিনে প্রায় ১০ হাজার টাকার বড়া পাও বিক্রি করেন তিনি। মাসে প্রায় ২ লক্ক টাকা রোজগার করেন। এই ভিডিও ভাইরাল হতেই কপালে চোখ অনেকেই। কেউ কেউ বলছেন, তাঁরা বিকল্প কাজের খোঁজ পেয়ে গিয়েছেন।