সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্ত চলাকালীন, মামলার সঙ্গে যুক্ত সিয়া গোয়েলকে ঘিরে এই উত্তেজনা। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, সিয়া গোয়েল ক্যামেরার সামনে একটি আপত্তিকর অঙ্গভঙ্গি অর্থাৎ মধ্যমা প্রদর্শন করছেন।
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেকেই বিষয়টিকে অত্যন্ত অসম্মানজনক এবং সংবেদনশীল মামলার গুরুত্বের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছেন। কেতন আগরওয়ালের মতো একটি মর্মান্তিক ঘটনার তদন্তের মাঝপথে এমন আচরণ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। নেটিজেনরা সিয়ার এই আচরণ নিয়ে সমালোচনা করছেন। অনেক নেটিজেনের মতে, যখন আইনের প্রক্রিয়া চলছে, তখন অভিযুক্ত বা সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে এমন আচরণ বিচারব্যবস্থাকে ছোট করার সমান। তবে অনেকেই আবার এই ভিডিওর সত্যতা এবং প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন তুলছেন।
কেতন আগরওয়াল হত্যা মামলায় এবার নাটকীয় মোড়। মূল অভিযুক্ত সিয়া গোয়েলের পরিবারের সঙ্গে তাঁর আইনজীবী দাবি করা আশুতোষ শ্রীবাস্তবের আইনি যুদ্ধ এবার চরম আকার ধারণ করল। সিয়ার ভাই সাহিল গোয়েলের বিরুদ্ধে ওঁর পেশাগত সুনাম নষ্ট করার অভিযোগ এনে সরাসরি ১০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠালেন আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব!
অন্যদিকে, আদালতে পুলিশি তদন্তে উঠে এসেছে আরও এক ভয়ঙ্কর তথ্য, কেতনকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়ার আগে নাকি ‘রেকি’ করতে লোহাগড় দুর্গে গিয়েছিল এই খুনি প্রেমিক-প্রেমিকারা!















