আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর পিইএস বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, এক ছাত্রকে 'সন্ত্রাসবাদী' বলে তোপ দেগেছেন। তাঁর এই অপমানজনক ও সাম্প্রদায়িক মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় ছড়িয়েছে ব্যাপক ক্ষোভ। 

গত মঙ্গলবার আফান নামের এক ছাত্র এই অধ্যাপকের কাছে বাইরে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন। কারও সঙ্গে দেখা করার পয়োজন পড়েছিল তাঁর। ছাত্রের এমন আবেদন শুনেই অধ্যাপক মুরলীধর দেশপান্ডে হঠাৎই রেগে যান। মুসিলিম ছাত্রটিকে 'সন্ত্রাসবাদী' বলে মন্তব্য করেন তিনি। 

একজন ছাত্র পুরো ঘটনাটির ভিডিও করেছিলেন। সেই ভিডিও এখন ভাইরাল। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, অধ্যাপক ছাত্রটির উপরে রেগে গিয়ে বলছেন, ‘লজ্জা করে না তোমার? ভেবেছিলাম আজ মাথা গরম করব না। কিন্তু…’ তারপরই তিনি ছাত্রটিকে 'সন্ত্রাসবাদী' বলে মন্তব্য করেন। এখানেই থামেননি অ্যাপক। ভিডিওতে দেখা যাচ্ছে, তারপর তিনি ছাত্রটিকে উদ্যেশ্য করে বলছেন, "তোমাদের মতো মানুষদের জন্যই ইরানের এই যুদ্ধ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের উচিৎ তোমাদের মতো সকলকে এসে নিয়ে যাওয়া।’ তারপর তিনি প্রচন্ড উত্তেজিত হয়ে বললে, ‘নরকে যাবে তুমি।"

এই ঘটনার পরে বিশ্ববিদ্যালয় হস্তক্ষেপ করেছে। অধ্যাপককে বরখাস্ত কর হয়, যদিও এতা সাময়িক সময়ের জন্য। যতদিন তদন্ত চলবে ঘটনাকে ঘিরে, ততদিনের জন্য ওই অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। 

অন্য একজন ছাত্রের কথায়, আফানকে সমর্থক করেছেন এমন তিনজন ছাত্রকেও বরখাস্ত করা হয়েছে। যদিও তাদেরকে বরখাস্ত করার অন্য কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। কর্তৃপক্ষের দাবি, ক্লাসে শিক্ষকদের কীভাবে আচরণ করতে হয়, তা তাঁদেরকে শেখান হয়ে থাকে। কখনও কখনও ছাত্রদের ব্যবহারে শিক্ষক অন্যরকম প্রতিক্রিয়া দিয়ে ফেলেন। সেগুলো খুব ভেবেচিন্তে হয় এমনটা নয়। তিনি আরও বলেন, অধ্যাপক সাময়িককালের জন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে এসেছেন। অন্য একজনের পরিবর্তে। ওনার পিএইচডি ডিগ্রীও রয়েছে। উনি এমন আচারণ করতে পারেন আমরাও ভাবতে পারিনি। 

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে গোটা ঘটনা সম্পর্কে জানা যায় না। তবুও এই কুরুচিকর মন্তব্য প্রতিষ্ঠানের ইতিহাসে কখনও হয়নি বলেই কর্তৃপক্ষের দাবি। তদন্তের পরে অধ্যাপকের প্রয়োজনীয় শাস্তিও নেওয়া হবে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বা এনএসইউই-এর কর্তৃপক্ষ। পুলিশের কাছে অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অধ্যাকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যেন নেওয়া হয় সেই দাবি তোলা হয়েছে। পাশাপাশি তাঁকে সর্বসমক্ষে ক্ষমা চাইতেও বলা হয়েছে।