আজকাল ওয়েবডেস্ক: টাটা সন্স-এর চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা (৮৬) গুরুতর অসুস্থ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রের খবর তেমনটাই। জানানো হয়েছে তিনি আইসিইউতে রয়েছেন। বুধবার সন্ধে থেকে বাড়ছে উদ্বেগ। সূত্রের খবর, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

 

সোমবার, ৭ অক্টোবর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরেই, তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। সোমবারই রতন টাটার পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি বার্তা দিয়ে জানানো হয়, তিনি বয়সজনিত কারণের সমস্যার চিকিৎসা করাচ্ছেন। গুরুতর অসুস্থ হওয়ায় গুজব উড়িয়ে দিয়েছিলেন একপ্রকার। সঙ্গেই ভুয়ো খবর পরিবেশন থেকে তিনি সকলকে বিরত থাকতে অনুরোধ করেছিলেন।

 

তবে বুধবার সন্ধেয় সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, অবস্থার অবনতি হয়েছে রতন টাটার। এখনও পর্যন্ত এই বিষয়ে টাটা গোষ্ঠী বা রতন টাটার পক্ষ থেকে সমাজমাধ্যমে কোনও বার্তা দেওয়া হয়নি।