আজকাল ওয়েবডেস্ক: মমতা, তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের সংযুক্তিকরণ নিয়ে সিদ্ধান্ত নিতেই কি এবার বৈঠক? সূত্রের খবর, আগামিকাল, বৃহস্পতিবার দিল্লিতে সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিদের বৈঠকে ডেকেছে কংগ্রেস। দিল্লিতে বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে সব রাজ্যের প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকদেরও। যদিও কোন বিষয়ে আলোচনা, তা নিয়ে স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। তথ্য, বুধের বিকেলেই ডাকা হয়েছে এই বৈঠক। জল্পনা, আলোচনা হতে পারে, মমতাকে নিয়ে।
বাংলায় তৃণমূল কংগ্রেস গো-হারান হেরেছে। নেতা-নেত্রীরা সঙ্গ ছাড়ছেন খোদ দলনেত্রীর। এই পরিস্থিতিতে দফায় দফায় মমতা-সনিয়া, রাহুল-কংগ্রেসের বৈঠকে জল্পনা, এবার তৃণমূল এবং কংগ্রেসের সংযুক্তিকরণ ঘটতে পারে। জল্পনা সত্যি হয়ে গেলে, দেশের রাজনীতিতে বদলে যাবে একাধিক সমীকরণ। জল্পনা সনিয়া গান্ধী নাকি কংগ্রেসের সহ সভপতি পদে কথা বলেছেন মমতা ব্যানার্জিকে। যদিও এই বিষয়ে কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস, কোনও তরফ থেকেই নিশ্চিত তথ্য সামনে আসেনি।















