আজকাল ওয়েবডেস্ক: সোনিয়া-মমতা সাক্ষৎ মঙ্গলে। বুধেই বৈঠকে পরবর্তী প্রজন্ম। দিল্লিতে একদিকে যখন তাঁর হাত ধরে তৃণমূলে আসা সাংসদ ইস্তফা দিচ্ছেন, তখনই দিল্লিতে বৈঠকে বসলেন রাহুল গান্ধী-অভিষেক ব্যানার্জি।

 

দিল্লিতে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেতা, প্রায় ঘণ্টাদেড় বৈঠক করেন। বাংলার ভোট, ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দু'জনের, সূত্রের খবর তেমনটাই। 

 

ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির হতে, দিল্লি গিয়েছেন মমতা-অভিষেক। ৮ তারিখ বৈঠকে বসেছেন তাঁরা। তারপরেও চলছে দফায় দফায় সাক্ষাত-বৈঠক। মঙ্গলে যখন, মমতার বাড়ি লাগোয়া তৃণমূলের দলীয় কার্যালয়ে সিআইডি ঢুকে প;অড়ে, ঠিক সেই সময়ে, দিল্লিতে মুখোমুখি মমতা-সনিয়া। 

 

তারপরের দিনেই, মুখোমুখি অভিষেক-রাহুল। এই প্রসঙ্গে উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে, একদিকে যেমন দলের ভাঙনে একেবারে বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস, অন্যদিকে পরপর সিআইডি তলবের মুখে পড়েছেন খোদ অভিষেক। যদিও এখনও পর্যন্ত তিনিবার তলব এড়িয়ে গিয়েছেন তিনি।

মঙ্গলেও সিআইডির তলবে হাজিরা দেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এই নিয়ে, এড়িয়ে গেলেন তৃতীয় সমনও। 

সূত্রের খবর, হাজিরার ডেডলাইন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই, তৃণমূল কংগ্রেস সাংসদ সিআইডি-কে চিঠি দিয়েছেন। নিজের অনুপস্থিতির কারণ জানিয়েছেন সঙ্গেই সময় চেয়েছেন।