আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার সঙ্গে ইরানের মধ্যে ফের উত্তেজনার বেড়েছে। শান্তিচুক্তি বিঘ্নিত হওয়ায় পশ্চিম এশিয়ায় বেড়েছে উত্তাপ। তবে সোমবার আন্তর্জাতিক বাজারে হুড়মুড়িয়ে কমল কাঁচা তেলের দাম। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ৯০ ডলারের নীচে নেমে এসেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৮৭.৬০ ডলারে লেনদেন হচ্ছিল। যা ৪ শতাংশেরও বেশি কম বলে জানা গিয়েছে।

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদন অনুযায়ী, চিনের সমর্থনে পাকিস্তান আমেরিকা ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনার জন্য মধ্যস্থতা করার চেষ্টা করছে। উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে গিয়েছে। চিনের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন জানিয়েছে চিনও।

 

 

যে হেতু ভারত তার মোট তেল প্রয়োজনের ৮৫ শতাংশের বেশি বিদেশ থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়। বাড়তি আমদানি খরচ দেশের বাজারে মুদ্রাস্ফীতি এবং খুচরো জ্বালানির দামও বাড়িয়ে তোলে।

 

আজ দেশের বিভিন্ন শহরে পেট্রল ও ডিজেলের দাম:

দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম ১১৩.৪৩ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৭৮ টাকা। মুম্বইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ১১১.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৭৮ টাকা। চেন্নাইতে প্রতি লিটার পেট্রলের দাম ১০৭.৭৫ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৭ টাকা। বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রলের দাম ১১০.৯৩ টাকা এবং ডিজেলের দাম ৯৮.৭৯ টাকা। হায়দরাবাদে প্রতি লিটার পেট্রলের দাম ১১৫.৬৯ টাকা এবং ডিজেলের দাম ১০৩.৮২ টাকা।