আজকাল ওয়েবডেস্ক: ফের আমেরিকার ইরান হামলা। ফলে পশ্চিম এশিয়ায় বেড়েছে উত্তেজনা। নতুন করে বেড়েছে আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। তবে ভারতে পেট্রোল ও ডিজেলের দামে এখনও পর্যন্ত তেমন প্রভাব পড়েনি। শুক্রবার দেশের খুচরো বাজারে জ্বালানির দাম সামগ্রিকভাবে অপরিবর্তিতই রয়েছে।
গত বৃহস্পতিবার ইরানের ওপর আমেরিকার নতুন করে বিমান হামলার জেরে বিশ্ব বাজারে তেলের দাম এক ধাক্কায় কিছুটা বেড়েছিল। বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১ ডলারের বেশি বেড়ে ৭৯.২৮ ডলারে পৌঁছেছে। তবে তা গত এপ্রিল মাসের তুলনায় অনেকটাই কম।
দেশের বাজারে গত ২৫ মে-র পর থেকে জ্বালানির দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। সেই সময় রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি পেট্রোলের দাম প্রতি লিটারে ২.৬১ টাকা এবং ডিজেলের দাম ২.৭১ টাকা বেড়ে গিয়েছিল। তারপর থেকে দাম অপরিবর্তিতই রয়েছে।
আজ দেশের বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দামঃ
দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। হায়দরাবাদে প্রতি লিটার পেট্রোলের দাম ১১৫.৬৯ টাকা এবং ডিজেলের দাম ১০৩.৮২ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। মুম্বইয়ে লিটার পিছু পেট্রোলের দাম ১১১.২১ টাকা এবং ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৭.৯৪ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৭১ টাকা।















