সমীর ধর, আগরতলা : ত্রিপুরা থেকে কোনও রাজ্যের প্রথম রাজ্যপাল নিযুক্ত হলেন প্রবীণ বিজেপি নেতা, ত্রিপুরার প্রাক্তন অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। শনিবার রাতে দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে তাঁকে তেলেঙ্গানা-র রাজ্যপাল হিসেবে নিযুক্তি দেওয়া হয়।
ত্রিপুরার রাজ পরিবারের সদস্য, সুদর্শন, শিক্ষা ও সংস্কৃতিমনস্ক, সদালাপী মানুষ হিসেবে পরিচিত জিষ্ণুবাবু জনজাতি অংশের মধ্য থেকে রাজ্যের প্রথম সফল ব্যবসায়ী। সাহিত্যচর্চাতেও তিনি পিছিয়ে নেই। রবিবারই সন্ধ্যায় আগরতলাতে পূর্বনির্ধারিত এক অনুষ্ঠানে জিষ্ণুবাবুর লেখা একখানা সাহিত্য-পুস্তক প্রকাশিত হয়েছে।
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জিষ্ণু দেববর্মাকে তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করায় মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে জিষ্ণুবাবু চড়িলাম কেন্দ্র থেকে বিজয়ী হয়ে বিপ্লব দেব মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ বিধানসভা ভোটে ওই কেন্দ্রে হেরে যাওয়ার আগে থেকেই তাঁকে মুখ্যমন্ত্রী করার দাবি ও গুঞ্জন তীব্র হয়ে উঠেছিল। রাজ্যপাল নিযুক্ত করে রাজ্য রাজনীতি থেকে তাঁকে কার্যত সরিয়ে দেওয়া হল বলেও অনেকে মনে করছেন। এদিকে, শিলচরের বিজেপি নেতা ড. রাজদীপ রায়কে ত্রিপুরা বিজেপি-র নতুন প্রভারি নিযুক্ত করা হয়েছে। উত্তরপ্রদেশের ড. মহেশ শর্মা এতোদিন এই দায়িত্বে ছিলেন।