আজকাল ওয়েবডেস্ক: দেশের খনিজ তেল ও গ্যাস সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে চাকরির সুযোগ! এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিযুক্তদের হাতেকলমে প্রশিক্ষণের সুযোগও রয়েছে। রয়েছে বিপুল সংখ্যক শূন্যপদ।

কোন পদে চাকরি?

সংস্থায় ট্রেড এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করা হবে। চলতি অর্থবর্ষের জন্য সংস্থার তরফে এই নিয়োগ।

 

প্রশিক্ষণের মেয়াদ

 

এক বা দু'বছর ধরে চলবে নিযুক্তদের প্রশিক্ষণ।

 

বৃত্তির পরিমাণ

 

নিযুক্তদের শিক্ষানবিশি আইন মেনে মাসিক বৃত্তি দেওয়া হবে।

 

মোট শূন্যপদের সংখ্যা

 

সংস্থায় মোট দেড় হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে সংরক্ষিতদের জন্য বরাদ্দ রাখা হবে কিছু আসন।

 

কোন কোন রাজ্যে হতে পারে পোস্টিং?

 

নিযুক্তদের পোস্টিং হবে গুয়াহাটিতে।

 

 

শিক্ষাগত যোগ্যতা

 

পদ অনুযায়ী, আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশোত্তীর্ণ বা স্নাতকোত্তীর্ণ হতে হবে।

 

বয়ঃসীমা

 

প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

 

 

যোগ্যতা যাচাই

 

প্রার্থীদের মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে।

 

 

আবেদন প্রক্রিয়া

 

প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট -এ গিয়ে আবেদন করতে হবে।

 

 

আবেদনের সময়সীমা

 

প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে মঙ্গলবার থেকে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন।