আজকাল ওয়েবডেস্ক: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? কিংবা সঞ্চয় অল্প, ভাবছেন এসআইপি করবেন? তবে ঝুঁকিযেহেতু থেকেই যায়, বিনিয়োগের আগে মাথায় রাখুন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলি নজর করে বিনিয়োগ করলেই আপনি হয়ে যেতে পারেন কোটিপতি।
বিশ্বাস হচ্ছে না? এই তথ্যগুলি জানলে বিশ্বাস করবেন আপনিও। এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই মুহূর্তে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। অ্যাসোশিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার মাসিক তথ্যও বলছে সেকথা। এসআইপি-র মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিমাসে একটি নির্দিষ্ট অঙ্কের বিনিয়োগ করতে পারবেন। সামর্থ্য অনুযায়ী সেই অঙ্ক কমানো-বাড়ানোর স্বাধীনতাও রয়েছে বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীরা দীর্ঘ সময় এতে বিনিয়োগ করলে, বড় অঙ্কের মুনাফা পেতে পারেন। সমীক্ষা বলছে, মাসিক ২০ হাজার টাকা বিনিয়োগেই আপনি হতে পারেন কোটিপতি। এই প্রতিবেদনে গত ১০ বছরে বার্ষিক এসআইপি রিটার্নের প্রেক্ষিতে সেরা কয়েকটি মিউচুয়াল ফান্ডের কথা উল্লেখ করা হল। এর মধ্যে রয়েছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড কিংবা কোয়ান্ট ইএলএসএস সার্ভারের মতো ফান্ড।
প্রথমেই বলা যাক কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড-এর কথা। এই ফান্ডটি গত ১০ বছরে বিনিয়োগকারীকে লগ্নিপুঁজির উপর ২৯.৭৮ শতাংশ হারে অর্থ ফেরত দিয়েছে। আবার অপর একটি কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে মাসে ২০ হাজার টাকা এসআইপি করলেই ১০ বছরে সর্বোচ্চ ১ কোটি ১৬ লক্ষ টাকা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারী। কোয়ান্ট ইনফাস্ট্রাকচার ফান্ড ১০ বছরে ২৯.৪৩ শতাংশ হারে এসআইপি রিটার্ন দিয়েছে। এরকম প্ল্যানও রয়েছে, যেখানে ন্যূনতম বিনিয়োগেই বিনিয়োগকারী পেতে পারেন প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা। সেক্ষেত্রে করের পরিমাণ দাঁড়াবে মাত্র ২৮.৫৮ শতাংশ, আর লভ্যাংশ আসতে পারে কয়েক কোটি। মিউচুয়াল ফান্ডের এই ধরনের নতুন প্ল্যানের উপর আস্থা রেখেই এখন বিনিয়োগ করছেন বিনিয়োগকারীরা, সমীক্ষা বলছে সেকথাই।