পৃথিবীর মানচিত্র ভাবলেই, সাতটি মহাদেশের ছবি চোখের সামনে ভেসে ওঠে সকলের। কিন্তু জানেন কি, এই পৃথিবীতেই লুকিয়ে রয়েছে অষ্টম মহাদেশ! কয়েক যুগ ধরে তাঁর সন্ধান করেছেন বিজ্ঞানীরা।
2
8
অবশেষে ৩৭৫ বছর পর খোঁজ মিলল পৃথিবীর অষ্টম মহাদেশের। কোথায় সেই মহাদেশ, কতটা এলাকা জুড়ে রয়েছে, কী অবস্থা এখন, সবের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা।
3
8
পৃথিবীর অষ্টম মহাদেশের নাম, জিল্যান্ডিয়া। এই অষ্টম মহাদেশের বয়স কম করে ১০০ কোটি বছর। এখন প্রশান্ত মহাসাগরের নীচে চাপা পড়ে আছে এই মহাদেশ।
4
8
এই মহাদেশের কয়েকটি দ্বীপ এখনও রয়েছে আশেপাশে। এর নাম নিউজিল্যান্ড। বিজ্ঞানীরা জানিয়েছেন, অষ্টম মহাদেশের ৯৪ শতাংশ জলের নীচে ডুবে আছে। বাকি ৬ শতাংশ বিভিন্ন দ্বীপ মিলিয়ে।
5
8
১৬৪২ খ্রীষ্টাব্দে এক ডাচ নাবিক এই মহাদেশের কথা বলেছিলেন। এরপর ২০১৭ সালে ভূতত্ত্ববিদেরা এই মহাদেশের অবস্থান জানিয়েছেন। জিল্যান্ডিয়ার আরেক নাম, রিউয়া মাউয়ি। প্রায় ৫০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে ছিল এই মহাদেশ।
6
8
সমুদ্রের নীচে ডুব থাকা নানা পাথরের নমুনা সংগ্রহ করে, পরীক্ষা করে অষ্টম মহাদেশের সম্পর্কে আরও তথ্য সন্ধানের চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
7
8
বিজ্ঞানীরা জানিয়েছেন, কিছু পাথর সমুদ্রের তলা থেকে তুলে আনা হয়েছে। কিছু জলের তোড়ে ভেসে এসেছে। নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলের দিকে ক্যাম্পবেল মালভূমি অঞ্চলে একটি প্লেটের নীচে অন্যটি চাপা পড়ে রয়েছে। তা আগেই জানা গিয়েছিল।
8
8
বিজ্ঞানীরা জানিয়েছেন, এক সময় গন্ডোয়ানা মহাদেশেরই অংশ ছিল জিল্যান্ডিয়া। পরবর্তীতে আলাদা হয়ে যায়। ধীরে ধীরে তলিয়ে যায় জলের তলায়। ১৩ কোটি বছর আগে অ্যান্টার্কটিকা থেকে অস্ট্রেলিয়া ও জিল্যান্ডিয়া আলাদা হয়ে যায়।