পুজোর আগেই স্কুলের শিক্ষক-সহ অন্যান্য কর্মীদের জন্য সুখবর। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত বিভিন্ন শ্রেণির চুক্তিভিত্তিক কর্মীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
2
11
৩০ সেপ্টেম্বর বুধবার স্কুলশিক্ষা দপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। পার্শ্বশিক্ষক, সুপারভাইজার, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু-সহ একাধিক কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত পারিশ্রমিক ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।
3
11
বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (পিবিএসএসএম)-এর অধীনে প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বেড়ে ১৬,৯৪১ টাকা করা হয়েছে। উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের পারিশ্রমিক ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে ২০,৫২৩ টাকা হয়েছে। দু’ক্ষেত্রেই বৃদ্ধি পাঁচ হাজার টাকা।
4
11
শিক্ষাবন্ধুদের পারিশ্রমিক ৯,৯৫৪ টাকা থেকে বাড়িয়ে ১৪,৯৫৪ টাকা করা হয়েছে। স্পেশাল এডুকেটরদের ক্ষেত্রে ১৪,৯২৪ টাকা থেকে বাড়িয়ে ১৯,৯২৪ টাকা করা হয়েছে। দু’ক্ষেত্রেই বৃদ্ধি পাঁচ হাজার টাকা।
5
11
স্কুল পরিচালন কর্মীদের বেতনের হার বৃদ্ধি পেয়েছে তাদের পে-স্কেলের উপর নির্ভর করে। যাঁদের পারিশ্রমিক ২৫ হাজার টাকার কম তাঁদের পাঁচ হাজার, যাঁদের পারিশ্রমিক ২৫ হাজার থেকে ৪০ হাজার তাঁদের সাত হাজার।
6
11
যাঁদের ৪০ হাজার থেকে ৫৫ হাজার তাঁদের ক্ষেত্রে ১০ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে স্কুল পরিচালন কর্মীদের পারিশ্রমিকের পরিসর ৯,৮৭০-৫১,৫৫৮ টাকা থেকে বেড়ে ১৪,৮৭০-৬১,৫৫৮ টাকা হয়েছে।
7
11
এসএসকে-র সহায়ক ও সহায়িকাদের পারিশ্রমিক ১১,৯৪১ টাকা থেকে বাড়িয়ে ১৬,৯৪১ টাকা, এমএসকে-র সম্প্রসারকদের ক্ষেত্রে ১৫,৫২৩ টাকা থেকে বাড়িয়ে ২০,৫২৩ টাকা করা হয়েছে। অর্থাৎ, পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।
8
11
এমএসকে-র মুখ্য সম্প্রসারকদের পারিশ্রমিক ১৬,১৭৮ টাকা থেকে ছ’হাজার টাকা বেড়ে ২২,১৭৮ টাকা এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের পারিশ্রমিক ১৩,৭৮১ টাকা থেকে পাঁচ হাজার টাকা বাড়িয়ে ১৮,৭৮১ টাকা করা হয়েছে।
9
11
ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের মাসিক পারিশ্রমিক ১৯,৬৯২ টাকা থেকে ছ’হাজার টাকা বাড়িয়ে ২৫,৬৯২ টাকা করা হয়েছে। পিএ-কাম-ডিইও পদে কর্মরতদের পারিশ্রমিক ১৪,৭৭৪ টাকা থেকে পাঁচ হাজার টাকা বাড়িয়ে ১৯,৭৭৪ টাকা করা হয়েছে।
10
11
ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের অধীনে উচ্চমাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের মাসিক পারিশ্রমিক ১৫,২১৮ টাকা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২০,২১৮ টাকা করা হয়েছে।
11
11
অন্যদিকে, পিএম-পোষণ প্রকল্পের এডুকেশন সুপারভাইজারদের পারিশ্রমিক ১১,০০০ টাকা থেকে বেড়ে ১৬,০০০ টাকা হয়েছে। অর্থাৎ, পাঁচ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে।