বিভিন্ন দেশেই সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়। ফলে সাপ নিয়ে মানুষের মনে আতঙ্ক রয়েইছে। তবে, এই ঠাণ্ডা সরীসৃপ নিয়ে কৌতুহলও কম নেই! সাপ নিয়ে এখনও অজানা রয়েছে অনেক কিছু।
2
8
পৃথিবীরে এমনও দেশ রয়েছে, যেখানে একটিও সাপ নেই। অবাক লাগলেও এটাই সত্য। জানেন সেই দেশের নাম?
3
8
ইউরোপের দেশ আয়ারল্যান্ডে সাপের অস্তিত্ব নেই। এখনও পশ্চিম ইউরোপের এই দেশে সাপের দেখা মেলেনি। ফলে এই সরীসৃপের কামড়ে মানুষের মৃত্যুর কোনও সম্ভাবনাই নেই।
4
8
আয়ারল্যান্ডের সরকারি দফতরের জীবাশ্ম বিভাগের রেকর্ডেও সেদেশে কখনও সাপ অস্বিত্ব মেলেনি।
5
8
কেন আয়ালল্যান্ডে সাপ নেই? এর নেপথ্যে রয়েছে একাধিক পৌরানিক কারণ ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। পৌরানিক কগল্পের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সেন্ট প্যাট্রিকের নাম।
6
8
সেন্ট প্যাট্রিকের গল্প অনুসারে, খ্রিস্ট ধর্মকে রক্ষা করতে গিয়ে সেন্ট প্যাট্রিক একবার ৪০ দিন না খেয়ে আয়ারল্যান্ডের সব সাপকে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। তারপর থেকে আয়ারল্যান্ডে থেকে সাপ উধাও হয়ে গিয়েছে।
7
8
অন্যদিকে, বৈজ্ঞানিক ব্যাখ্যা হল- প্রায় ১০ হাজার বছর আগে তুষারযুগে বরফাবৃত ছিল আয়ারল্যান্ড। সাপ হল ঠাণ্ডা রক্তের প্রাণী। ফলে রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজনীয় মাত্রা বজায় রাখতে সাপ চারপাশের বস্তু থেকে তাপ গ্রহণ করে। তুষারাবৃত আয়ারল্যান্ডে পরবল ঠাণ্ডায় তা কার্যত অসম্ভব।
8
8
ফলে শুরু থেকেই আয়ারল্যান্ডে সাপ নেই। তুষারযুগের পর হিমবাহ গলতে শুরু করলে, মানসাগর দ্বারা ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আয়ারল্যান্ড। ফলে ব্রিটেনে একাধিক প্রজাতির সাপ থাকলেও সাপ আর আয়ারল্যান্ড মুখো হয়নি। অতিরিক্ত ঠাণ্ডাই আয়ারল্যান্ডে যেতে সাপের অনীহা বলে দাবি বিশেষজ্ঞদের।