দেশ সংস্কার এক্সপ্রেসে সওয়ার হয়েছে ৷ এই বাজেট সেদিকে আরও এগিয়ে অনেকটা এগিয়ে নিয়ে যাবে, সম্ভাবনার বাজেট ৷ ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ৷ গত কয়েকদিনে দেশ যে সমস্ত বাণিজ্যিক চুক্তি করেছে তার সুফল যাতে পেতে যা যা করা দরকার সেই সমস্ত ব্যবস্থা করা হয়েছে বাজেটে ৷ নির্মলা সীতারমনের পেশ করা বাজেট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি।
2
5
প্রধানমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো তৈরিতে জোর দেওয়া হয়েছে৷ যে কোনও দেশের সবচেয়ে বড় মূলধন তাদের নাগরিকরা ৷ ভারত এ নিয়ে অনেক কাজ করেছে৷
3
5
অন্যদিকে বাজেট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ তিনি বলেন, "ওরা বাংলাকে কিছু দেয়নি ৷ শুধু বড়ব়ড় কথা কলেছে৷ যে ফ্রেড করিডরেক কথা বলেছে সেটা আমি ২০০৯ সালের রেল বাজেটে বলেছিলাম ৷ কেন্দ্রীয় সরকারের থেকে আমরা দুই লক্ষ কোটি টাকা পাই৷ ওরা দেশের অর্থনীতিকে শেষ করে দিতে চায় ৷ মিথ্যা কথার ফুলঝুড়ি ৷ হামটি ডাম্পটি বাজেট ৷ বিজেপি জানে ওরা হারবে ৷ আমি বিজেপিকে বলব, আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে৷
4
5
বাজেটে বাংলাকে ব্রাত্য করা হয়েছে বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি৷ তিনি জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বাংলাকে বঞ্চিত করে আসছে কেন্দ্রীয় সরকার ৷ আগামী নির্বাচনে আবারও তার জবাব দেবে বাংলা।
5
5
অভিষেকের দাবি, "তরুণদের জন্য কোনও রোডম্যাপ নেই। ডানকুনি করিডোরের প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছিল এবং আবারও তা পুনরাবৃত্তি করা হয়েছে। ৫,১০০ সেকেন্ডের তার ভাষণে, অর্থমন্ত্রী একবারের জন্যও বাংলার কথা বলেননি। স্কিল ইন্ডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত অগ্রগতির কথা বলা সরকার, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য কোনও রোডম্যাপ দিতে ব্যর্থ হয়েছে।"