গায়ে হলুদ থেকে সাতপাক, সিঁদুরদান,.... হিন্দু ধর্মে বিয়ের মানেই দু'জন মানুষের পাশাপাশি, দুই পরিবারের আত্মীয়তার বন্ধনে বাঁধা। একই সঙ্গে বহু নিয়ম আচার। তবে জানেন কি হিন্দু ধর্মে বিয়ে কেবল নিয়ম আচার নয়, বরং এর নিগূঢ় অর্থ রয়েছে। ছবি- সংগৃহীত
2
6
হিন্দু ধর্মে বিয়ে একটি মহত্ব এবং গুরুত্বপূর্ণ সংস্কার। হিন্দু জীবন পদ্ধতিতে ১৬ টি সংস্কারের কথা বলা হয়েছে। এর মধ্যে বিয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয়। ছবি- সংগৃহীত
3
6
বিয়ে কেবল দুজন মানুষের সঙ্গে থাকা নয়। বরং দায়িত্ব নিয়ে, উদ্দেশ্যপূর্ণ ভাবে একসঙ্গে নতুন জীবন শুরু করা। ছবি- সংগৃহীত
4
6
বিয়ে জীবনের একটি অধ্যায়। এই সময় ব্রহ্মচর্য ঘুচিয়ে গৃহস্থ অধ্যায়ে প্রবেশ করে। এই অধ্যায়ে ব্যক্তি সমাজ, পরিবারের প্রতি তাঁর কর্তব্য পালন করে। ছবি- সংগৃহীত
5
6
বিয়ের উদ্দেশ্য কেবল বংশবৃদ্ধি করা নয়। বরং সেই সন্তানকে সঠিক শিক্ষা, সংস্কার দিয়ে বড় করে তোলা। দায়িত্ববান নাগরিক তৈরি করা। ছবি- সংগৃহীত
6
6
জীবনের সুখ দুঃখকে আরও গভীর ভাবে বোঝা এবং সেটার সঙ্গে তালমেল করে চলার জন্য বিয়ে করা। একই সঙ্গে আধ্যাত্মিক বিকাশ ঘটায় এটি। একই সঙ্গে জীবনে প্রেম, বন্ধুত্ব বাড়ায় জীবনের এই অধ্যায়। ছবি- সংগৃহীত