ঝটপট পেটের মেদ ঝরাতে চান? সকালে এই ৫ পানীয়তে চুমুক দিলেই কোমর হবে ছিপছিপে, ভোগাবে না রোগভোগও
নিজস্ব সংবাদদাতা
১ আগস্ট ২০২৬ ১৬ : ১৯
শেয়ার করুন
1
11
নিয়মিত ব্যায়াম ও সুষম খাবার খাওয়ার পরও অনেক সময় ওজন বা কোমরের মেদ কমতে চায় না। এর পেছনে হরমোনের ভারসাম্যহীনতা, শরীরের ভেতরে প্রদাহ, ধীরগতির হজমপ্রক্রিয়া এবং পেটের গ্যাস বা ফোলা ভাব কাজ করতে পারে।
2
11
পুষ্টিবিদদের মতে, এই সমস্যাগুলো দূর করতে দারুণ কার্যকর কিছু প্রাকৃতিক পানীয়।
3
11
এমনই পাঁচটি পানীয়র বিষয়ে জেনে নিন যেগুলি নিয়ম করে পান করলে দ্রুত শরীরের অবাঞ্জিত মেদ ঝরাতে পারবেন।
4
11
১. চিয়া বীজ ও আদার পানীয়: ২৫০ মিলি জলে ১ টেবিল চামচ চিয়া বীজ এবং ৪-৫ টুকরো আদা অন্তত ৩০ মিনিট বা সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে এটি খেলে শরীর হাইড্রেটেড থাকে। চিয়া বীজে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজমপ্রক্রিয়া সচল রাখতে সাহায্য করে।
5
11
২. ফ্ল্যাক্স সিড ড্রিঙ্কঃ এক গ্লাস (২৫০ মিলি) জলে ১ টেবিল চামচ ফ্ল্যাক্স সিড মিশিয়ে সকালে পান করতে হবে। এতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার রয়েছে, যা পেটের স্বাস্থ্য ভাল রাখে এবং মলত্যাগ সহজ করে মেদ ঝরাতে সাহায্য করে।
6
11
৩. অলিভ অয়েল ও পাতিলেবুর মিশ্রণ: এক কাপ হালকা গরম জলে ১ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই পানীয়টি পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে, শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে এবং সকালে পেট পরিষ্কার রাখতে অত্যন্ত কার্যকর।
7
11
৪. ইসবগুলের ভুষি ও লেবুর: এক গ্লাস জলে ১ টেবিল চামচ ইসবগুলের ভুষি, ১ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ এমসিটি অয়েল মিশিয়ে পান করুন। এতে প্রচুর ফাইবার থাকে, যা অন্ত্র পরিষ্কার রাখতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
8
11
৫. সি-সি-এফ টি: জিরা, ধনে এবং মৌরি-প্রতিটি অর্ধেক চা চামচ করে নিয়ে ৩০০ মিলি জলে ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন। এটি রাতে ঘুমানোর ৩০ থেকে ৬০ মিনিট আগে পান করা উচিত। এটি হজমশক্তি বাড়ায়, পেট ফোলা ভাব কমায় এবং সকালে শরীর হালকা অনুভূতি দেয়।
9
11
একটি বিষয় মনে রাখা জরুরি, এই পানীয়গুলি কোনও ম্যাজিক ড্রিঙ্ক নয়। এগুলি তখনই উপকার করতে পারে, যখন প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, শাকসবজি, ফল, পর্যাপ্ত জল এবং নিয়মিত শরীরচর্চা থাকবে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণেও গুরুত্ব দিতে হবে।
10
11
আপনি যদি ডায়াবেটিস, কিডনির সমস্যা, আলসার বা অন্য কোনও দীর্ঘমেয়াদি রোগে ভুগে থাকেন, তাহলে এই ধরনের পানীয় নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।
11
11
স্বাস্থ্যকর জীবনযাপনই দীর্ঘমেয়াদে ওজন কমানোর সবচেয়ে নিরাপদ এবং কার্যকর উপায়।