গাছপালাকে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ও ইতিবাচক শক্তির উৎস মনে করা হয়। বাস্তশাস্ত্র অনুসারে, বাড়ির সঠিক দিকে গাছ লাগালে যেমন নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, তেমনই ভুল দিকের জন্য অনেক শখ করে লাগানো সুন্দর গাছও বাস্তু দোষের কারণ হয়ে উঠতে পারে। বাড়িতে কোন কোন গাছ লাগালে লক্ষ্মী লাভ সম্ভব, জেনে নেওয়া যাক।
2
6
জেড প্ল্যান্ট- এই গাছটি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। জেট প্ল্যান্ট বা মোহিনী কিংবা ক্রাসুলা যে নামেই বলুন না কেন, এটি বাড়িতে রাখলে সুখ,সমৃদ্ধি বাড়ে। কথিত রয়েছে, পরিবারের উপর এই গাছ লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। পারিবারিক কলহ মিটে যায়।
3
6
স্নেক প্ল্যান্ট- শতচেষ্টা সত্ত্বেও কেরিয়ারে উন্নতি হচ্ছে না? তাহলে বাস্তুর পরামর্শ মেনে বাড়িতে স্নেক প্লান্ট লাগিয়ে দেখুন। বাস্তুশাস্ত্রে এই গাছ খুবই গুরুত্বপূর্ণ। স্নেক প্লান্ট লাগালে দ্রুত আর্থিক সাফল্য মেলে। অফিসের ডেক্সে এই গাছ রাখতে পারেন।
4
6
মানি প্ল্যান্ট- অনেকেই মানি প্লান্ট লাগালে ঘরে টাকা আসে বলে মজা করেন। কিন্তু বাস্তবেই বাস্তশাস্ত্রে এই গাছের সঙ্গে আর্থিক উন্নতির যোগসূত্র রয়েছে। বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
5
6
বেল গাছ- বাস্ত্রশাস্ত্র মতে, বাড়িতে বেল গাছ লাগালে অর্থ লাভ সম্ভব। তবে বেল গাছের যত্ন নিতে হবে। এতে যেন ধুলো-বালি না জমে। বেল গাছের শুভ প্রভাবে জীবনে সাফল্যের মুখ দেখতে পারেন।
6
6
তুলসী- হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, বাড়িতে একটি তুলসী গাছ রেখে নিয়মিত পুজো করলে, পরিবারের উপর লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। বাস্ত মতে, বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে তুলসী লাগালে সুফল পাবেন।