টাইগারের আসল নাম জয় হেমন্ত শ্রফ। ডাকনাম টাইগার রেখেছিলেন তাঁর বাবা জ্যাকি শ্রফ। কারণ? অভিনেতা নাকি যখন ছোট্ট ছিলেন তখন জ্যাকির চোখেমুখে বাঘের মতো আঁচড় কাটতেন, কামড়ে দিতেন! সেই থেকেই এই নামকরণ।
2
7
কেরিয়ার হিসাবে অভিনয় নয়, স্পোর্টসকেই প্রথম আঁকড়ে ধরতে চেয়েছিলেন টাইগার। মার্শাল আর্টে পাওয়া ব্ল্যাক বেল্ট তাঁর এই স্বপ্নের পালে হাওয়া দিয়েছিল। কিন্তু শেষমেশ ঘটনাচক্রে অভিনেতা হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ যখন তাঁর কাছে এসেছিল, তিনি তা থেকে মুখ ফেরেননি।
3
7
'ধুম ৩' ছবির জন্য টাইগার শ্রফের কাছে জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ নিয়েছিলেন আমির খান! নিয়ম করে মাস চারেক আমিরকে সকাল-সন্ধ্যে প্রশিক্ষণ দিতেন জ্যাকি-পুত্র।
4
7
অভিনেত্রী শ্রদ্ধা কাপুর টাইগারের সবথেকে প্রিয় বন্ধু। ছোটবেলা থেকেই। একই ক্লাসে পাশাপাশি বেঞ্চে বসতেন তাঁরা। 'বাগী' ছবিতে শ্রদ্ধার সঙ্গে জুটি বেঁধে অভিনয়ও করেছেন টাইগার। সময় সুযোগ পেলেই দুই বন্ধু মিলে মুম্বইয়ের রাস্তার ধরে পাও-ভাজি চাখতে বেরিয়ে পড়ে আজও।
5
7
২০০৯ সালেই ছোটপর্দার নায়ক হিসাবে আত্মপ্রকাশের কাছে প্রস্তাব এসেছিল তাঁর কাছে। ধারাবাহিকের নাম ছিল 'ফৌজি'। কিন্তু পত্রপাঠ তা ফিরিয়ে দিয়েছিলেন টাইগার। তাঁর লক্ষ্যই ছিল বড়পর্দার নায়ক হিসাবেই জনমানসে প্রচার পাওয়ার। শেষমেশ সেই স্বপ্নপূরণ হয় তাঁর ২০১৪ সালে মুক্তি পাওয়া 'হিরোপান্তি' ছবির সৌজন্যে।
6
7
জ্যাকি শ্রফের অভিনয়ের ভীষণ ভক্ত টাইগার। বাবার বড্ড কাছের। তবে জানেন কি স্রেফ একটি ব্যাপারে বাবাকে বড্ড হিংসে করেন তিনি? কী সেটা? তা হল, উচ্চতা! জ্যাকির মতো ছ'ফুটের ঘরে পৌঁছয়নি তাঁর উচ্চতা। তবে উচ্চতার অভাব শারীরিক সৌষ্ঠব দিয়ে যতটা পেরেছেন ভরাট করার চেষ্টা করেছেন টাইগার।
7
7
টাইগারের ভীষণ প্রিয় খেলা ফুটবল। তিনি নাম লিখিয়েছেন পেশাদার ফুটবলে। তিনি টাইগার শ্রফ। পেশাদার ফুটবলে তাঁর অভিষেকও হয়ে গিয়েছে। মুম্বই প্রিমিয়ার লিগের ক্লাব মুম্বই এফসিতে পেশাদার ফুটবলার হিসাবে সই করেছেন টাইগার। ৩৪ বছরের অভিনেতা সই করেছেন ক্লাবের মার্কি ফুটবলার হিসাবে। তাঁর রেজিস্ট্রেশন নম্বর হল পিএল ০০০০৪০১৭০৩।