বাতাবি লেবুর ক্যালোরি প্রায় নেই। তাই ওজন বাড়ার কোনও প্রশ্নও নেই। এছাড়া এতে আছে ভিটামিন সি, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। আবার অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল। তাই ডায়াবিটিস ও হার্টের অসুখ থেকে রক্ষা করতে পারে। নিয়মিত বাতাবি লেবু খেতেই পারেন।
2
7
ওজন কমানোর ডায়েট মেনে চললে পেয়ারার জুড়ি মেলা ভার। পেয়ারায় রয়েছে ফাইবার। দিনে একাধিক পেয়ারা খেলেও ওজন বাড়ার সম্ভাবনা নেই। এমনকি পেয়ারার গ্লাইসেমিক ইনডেক্স খুব কম। তাই সুগার রোগীদের খেতেও অসুবিধা নেই। এখন থেকেই ভিটামিন সি যুক্ত এই ফল নিয়মিত খান। সুস্থ থাকবেন, ওজনও ঝরবে অনায়াসে।
3
7
তরমুজ খেলে ওজন কমে দ্রুত বেগে। কারণ এই ফলটিতে ক্যালোরি রয়েছে খুবই কম। এমনকী এতে এমন একটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা দ্রুত মেদ কমায়। এছাড়াও তরমুজে জলের পরিমাণ থাকে বেশি। ফলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে না।
4
7
মূলত শীতকালের ফলই কমলালেবু। নিয়মিত শীতকালে লেবু মুখে খেতে পারলে বহু অসুখ থাকবে দূরে। এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার। এই দুই উপাদান ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও কমলালেবুতে ক্যালোরি থাকে কম। তাই নিয়মিত ডায়েটে খেতে পারেন কমলালেবু। তবে ফলের জুস নয়, চিবিয়ে খেলেই পাবেন কাঙ্খিত ফল।
5
7
আনারস ওজন কমাতে দারুণ কাজে লাগে। এতে রয়েছে গ্যালিক অ্যাসিড নামে উপাদান। সেটি ওজন নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে খুবই কার্যকর।
6
7
আপেলে রয়েছে প্রচুর ফাইবার। ফলে একবার খেলে দীর্ঘক্ষণ পেট ভরে থাকে। পুষ্টিগুণে ভরপুর এই ফল খেলে ওজন বাড়ার সম্ভাবনা নেই। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েটে রাখতে পারেন আপেল।
7
7
কিউই হজমশক্তি, মেটাবলিজম বাড়ায়। ফলে এই ফল নিয়মিত খেলে মেদ জমার হার অনেকটাই কমে যায়। দুপুরে খাবার খাওয়ার ১ ঘণ্টা পরে এই ফল খেতে পারেন। তাতে কমতে পারে মেদ।