ত্বকের জেল্লা ধরে রাখতে ভিটামিন ই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা ভরপুর রয়েছে গ্রিন টি-তে। ত্বকের অন্দরে আর্দ্রতার ঘাটতি পূরণ করে গ্রিন টি। এই পানীয় ত্বকের জেল্লা ধরে রাখতে নানা ভাবে সাহায্য করে। তবে দিনে ৩ বারের বেশি গ্রিন টি না খাওয়াই ভাল।
2
7
ত্বকের স্বাস্থের জন্য নিয়মিত দুধ খান। দুধের প্রোটিন ও ক্যালসিয়াম উপাদান ত্বকে বলিরেখা পড়তে দেয় না। তবে ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দুধ না খাওয়াই ভাল। বদলে নিয়ম করে সোয়া মিল্ক খেতে পারেন।
3
7
মিষ্টি ডাবের জল খেতেও যেমন সুস্বাদু, সঙ্গে এর উপকারিতাও অনেক। লো ক্যালোরি পানীয় ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে ডাবের জল।
4
7
বিট রক্ত সঞ্চালন ভাল রাখে। নিয়মিত বিটের রস খেলে আয়রনের ঘাটতি হয় না। ত্বক থাকে সতেজ। ত্বকের জেল্লাও বজায় থাকে। ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝে খেলে বেশি উপকার পাবেন।
5
7
গাজরের রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। যা জেল্লাদার ত্বকের অন্যতম রহস্য। গাজরের রস নিয়মিত খেলে ত্বকের নানা সমস্যা কমতে শুরু করে। দিনের যে কোনও সময়ে আপনি গাজরের রস খেতে পারেন।
6
7
টমেটোর রস ত্বককে সূর্যরশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। সানবার্ন বা সানট্যানের আশঙ্কা কম হয়। নিয়মিত এক গ্লাস টমেটোর রস খেলে নিজেই উপকার বুঝতে পারবেন।
7
7
রোজ সকালে এক গ্লাস লেবু ও মধুর জল খেলে বাড়তি মেদ ঝরে। একথা অনেকেরই জানা। এই পানীয় শরীরের অতিরিক্ত টক্সিন বের করতে পারে। সঙ্গে এটি ত্বকের জেল্লা বজায় রাখতেও সাহায্য করে।