ফের ঘুরল হাওয়া। সপ্তাহান্তে একধাক্কায় প্রায় ৫ ডিগ্রি কমল তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটাই বেড়েছিল। কিন্তু শুক্রবার তাপমাত্রা কমল প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ভোর থেকেই শীতের অনুভূতি টের পাওয়া যাচ্ছে। সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া।
2
8
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন কুয়াশার দাপট থাকলেও শুক্রবার মূলত পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন এভাবেই তাপমাত্রার ওঠা নামা চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
3
8
যদিও সোমবার থেকেই ফের তাপমাত্রার পারদ চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১৯ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকছে। বুধবার কলকাতা–সহ ৭ জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
4
8
গত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা সেভাবে নামেনি। বেশ গরম অনুভূত হয়েছে। কিন্তু শুক্রবার একধাক্কায় তাপমাত্রা নামল ৫ ডিগ্রি। কিন্তু রবিবার থেকেই ফের বাড়বে তাপমাত্রা।
5
8
আগামী বুধবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা রয়েছে।
6
8
দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ হালকা বৃষ্টি হতে পারে সেখানে। শনিবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
7
8
শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা ছিল। শনিবার এই জেলাগুলির সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
8
8
কুয়াশার জন্য শুক্র এবং শনিবার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। সেখানে দৃশ্যমানতা নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটারে। শনিবার সকালে এই তিন জেলার সঙ্গে উত্তর দিনাজপুরেও রয়েছে কুয়াশার হলুদ সতর্কতা।