তিনি যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন, তা আগে থেকে স্থির ছিল না। হর্ষিত রানা চোট পাওয়ায় সিরাজের দরজা খুলে যায়।
3
8
সেই সিরাজ প্রথম ম্যাচে তিন উইকেট নিলেন।
4
8
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী তাঁকে হাতের তালুর মতো চেনেন। সিরাজ সম্পর্কে শাস্ত্রীয় বচন, বিশ্বকাপে নামতে হবে জানাই ছিল না সিরাজের। হঠাৎ করেই জানতে পারে বিশ্বকাপ দলে জায়গা হয়েছে ওর।
5
8
এসব ক্ষেত্রে অসুবিধার পাশাপাশি সুবিধাও রয়েছে। দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে হয়। বেশি কিছু চিন্তাভাবনার দরকার পড়ে না। দ্রুত মাঠে নেমেই উইকেট নিতে হয়। তখনই মনে হয় সবহ ঠিকই আছে। আমি আবার ফিরে এসেছি।
6
8
শাস্ত্রী বলছেন, সিরাজ সবসময়ে কম্পিটিটর। টি-টোয়েন্টি ক্রিকেট সিরাজের পছন্দের ফরম্যাট নয়। তবে সিরাজ এখন পরিণত এক বোলার।
7
8
সিরাজ সবসময়ে শিখতে চায়। শুরুতে সিরাজ একদমই ভাল ফিল্ডার ছিল না। কিন্তু আমেরিকার বিরুদ্ধে কীরকম ফিল্ডিং করল দেখুন। ফিল্ডিং নিয়ে দারুণ খেটেছে সিরাজ।
8
8
বিশ্বকাপে নামার কথাই ছিল না সিরাজের। ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ। সেদিনই আবার লা লিগায় রিয়াল মাদ্রিদের ম্যাচ। সিরাজ আগে থেকেই পরিকল্পনা সেরে রেখেছিলেন রিয়ালের ম্যাচ দেখবেন। কিন্তু ভারতের বিশ্বকাপ দলে ডাক পাওয়ায় সেই পরিকল্পনা এখন ভেস্তে গিয়েছে।