‘প্রত্যেকের জীবনে একটা সাহেব ভট্টাচার্য দরকার’! ‘অগ্নি’র জন্মদিনেই প্রেমের গুঞ্জনে শিলমোহর দিলেন ‘কথা’ সুস্মিতা
নিজস্ব সংবাদদাতা
১৭ নভেম্বর ২০২৫ ১১ : ৫৯
শেয়ার করুন
1
6
টলিপাড়ায় পর্দার রসায়ন বাস্তবে সম্পর্কের আকার নেওয়া কোনও নতুন ঘটনা নয়। ঠিক সেই পথেই কি হাঁটছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে? তাঁদের নিয়ে এই প্রশ্ন বহু দিনের। ‘কথা’ ধারাবাহিকের পর শুটিং শেষ হলেও তাঁদের মধ্যে নাকি রসায়নের উষ্ণতা কমেনি—এমনই গুঞ্জন ইন্ডাস্ট্রিতে ঘুরছে বেশ কিছুদিন ধরেই। সাহেবের জন্মদিনে সুস্মিতার বিশেষ শুভেচ্ছাবার্তা সেই জল্পনাই কি আরও উস্কে দিল?
2
6
‘অগ্নি’র বিশেষ দিন আরও বিশেষ হয়েছে নায়িকার ‘কথা’র। সাহেবের জন্য ইনস্টাগ্রামে একটি সুন্দর পোস্ট করেছেন সুস্মিতা। টুকটুকে লাল শাড়িতে সেজে উঠেছেন নায়িকা। কালো পাঞ্জাবিতে উজ্জ্বল নায়ক। একে অপরের চোখে হারিয়ে গিয়েছেন তাঁরা। মুখে স্মিত হাসি।
3
6
সেই ছবি পোস্ট করে সাহেবের উদ্দেশ্যে সুস্মিতার বার্তা, ‘শুভ জন্মদিন ‘দ্য কিং’ ভট্টাচার্য… মহাবিশ্ব এবং শ্রী রাধারানির আশীর্বাদ বর্ষিত হোক তোমার জীবনে—সুখ, সমৃদ্ধি, সাফল্য আর অফুরন্ত ভালবাসায় ভরে উঠুক প্রতিটি দিন। তুমি ইতিবাচকতার এক শক্তিকেন্দ্র। খুব নরম একজন মানুষ… সবসময় এভাবেই থেকো। প্রত্যেকের জীবনে একটা সাহেব ভট্টাচার্য দরকার।’
4
6
সাহেবের জন্য সুস্মিতার এই পোস্ট দেখে আপ্লুত অনুরাগীরাও। ধারাবাহিকের একরাশ নস্টালজিয়াই যেন ফিরে পেলেন তাঁরা। জনপ্রিয় এই জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন অনেকে।
5
6
শোনা যায়, ‘কথা’ সিরিয়ালের সেটেই প্রথম আলাপ হয়েছিল সাহেব এবং সুস্মিতার। কাজ করতে করতেই গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই নাকি ধীরে ধীরে বদলে যায় বিশেষ সম্পর্কে। একে অপরকে নাকি চোখে হারান তাঁরা।
6
6
ইন্ডাস্ট্রির অনুষ্ঠান, প্রিমিয়ার বা পার্টি—যেখানেই যান, প্রায় সব জায়গাতেই তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। দু’জনেই ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন। তবু তাঁদের রসায়ন দেখেই গুঞ্জনের পালে হাওয়া লাগে বারবার।