ভারতীয় পরিবারগুলোর আর্থিক পরিকল্পনার তালিকায় কন্যাসন্তানের ভবিষ্যতের বিষয়টি প্রায়শই অগ্রাধিকার পায়। উচ্চশিক্ষার খরচ মেটানো থেকে শুরু করে বিয়ের জন্য তহবিল গঠন, অভিভাবকরা সাধারণত এমন বিনিয়োগের খোঁজ করেন যা সময়ের সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে প্রায়শই যে দু'টি বিকল্পের তুলনা করা হয়, সেগুলো হল সরকারি সহায়তাপুষ্ট 'সুকন্যা সমৃদ্ধি যোজনা' এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডের 'সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান' বা এসআইপি, যার মাধ্যমে বাজারের পরিস্থিতির ওপর ভিত্তি করে সম্পদ বৃদ্ধির সুযোগ থাকে।
2
9
কিন্তু ১৫ বছরের বিনিয়োগের মেয়াদে কোন বিকল্পটি বড় আকারের তহবিল গড়ে তুলতে পারে? নীচে হিসাব-সহ বিস্তারিত তুলনা দেওয়া হল।
3
9
সুকন্যা সমৃদ্ধি যোজনা কী? এটি একটি সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, যা মেয়েদের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাকে উৎসাহিত করার লক্ষ্যে চালু করা হয়েছে। এই প্রকল্পটি শুধুমাত্র কন্যাসন্তানদের জন্যই প্রযোজ্য। শিশুটির বয়স ১০ বছর হওয়ার আগেই তার বাবা-মা বা আইনি অভিভাবক এই অ্যাকাউন্টটি খুলতে পারেন। এই প্রকল্পে বর্তমান বার্ষিক সুদের হার ৮.২ শতাংশ। এতে অর্জিত সুদ এবং মেয়াদ শেষে প্রাপ্ত অর্থ - উভয়ই করমুক্ত।
4
9
বিনিয়োগকারীদের প্রতি অর্থবছরে অন্তত ২৫০ টাকা জমা দিতে হয় এবং বার্ষিক সর্বোচ্চ জমার সীমা দেড় লক্ষ টাকা। ১৫ বছর ধরে এই প্রকল্পে অর্থ জমা দিতে হয়। মেয়দপূর্তির সময়সীমা অ্যাকাউন্টটি খোলার তারিখ থেকে ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত।
5
9
মিউচুয়াল ফান্ড এসআইপি কী? এর মাধ্যমে বিনিয়োগকারীরা নিয়মিত বিরতিতে (সাধারণত প্রতি মাসে) মিউচুয়াল ফান্ডে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে পারেন। এসআইপি-তে আয়ের কোনও নিশ্চয়তা থাকে না, কারণ এর রিটার্ন বাজারের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। তবে ঐতিহাসিকভাবে দেখা গিয়েছে, অধিকাংশ ফিক্সড-ইনকাম বা নিশ্চিত আয়ের বিনিয়োগের তুলনায় ইকুইটি মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদে ভাল রিটার্ন দিয়েছে।
6
9
ইকুইটি মিউচুয়াল ফান্ড এসআইপি-তে বিনিয়োগের অন্যতম বড় আকর্ষণ হল নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী যেকোনও পরিমাণ অর্থ দিয়ে বিনিয়োগ শুরু করার স্বাধীনতা। ইএলএলএস ফান্ড ছাড়া, বেশিরভাগ ইকুইটি স্কিম কোনও বাধ্যতামূলক লক-ইন পিরিয়ড ছাড়াই ভাঙানো বা রিডিম করা যায়। ঐতিহাসিকভাবে দেখা গিয়েছে যে, দীর্ঘমেয়াদে ইকুইটি মুদ্রাস্ফীতির হারের চেয়েও বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। তাই দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির জন্য এসআইপি একটি পছন্দের বিকল্প হয়ে উঠেছে।
7
9
১৫ বছরের হিসাব: ধরা যাক, ঠিক ১৫ বছরের জন্য প্রতি মাসে ১২,৫০০ টাকা (বছরে ১,৫০,০০০ টাকা) বিনিয়োগের বাজেট রয়েছে। এক্ষেত্রে এসআইপি-র মাসিক বিনিয়োগ: ১২,৫০০ টাকা। মেয়াদ: ১৫ বছর। মোট বিনিয়োগ: ২২.৫ লক্ষ টাকা। প্রত্যাশিত রিটার্নের হার: ১২ শতাংশ। আনুমানিক রিটার্ন: ৩৬.৯৯ লক্ষ টাকা মেয়াদ শেষে মোট প্রাপ্ত অর্থ : ৫৯.৪৯ লক্ষ টাকা।
8
9
সুকন্যা সমৃদ্ধি যোজনা-তে মাসিক বিনিয়োগ: ১২,৫০০ টাকা। মেয়াদ: ১৫ বছর। মোট বিনিয়োগ: ২২.৫ লক্ষ টাকা। রিটার্নের হার: ৮.২ শতাংশ। আনুমানিক রিটার্ন: ২০.৬৮ লক্ষ টাকা। মেয়াদ শেষে মোট প্রাপ্ত অর্থ: ৪৩.১৮ লক্ষ টাকা
9
9
তুলনামূলক হিসাব থেকেই স্পষ্ট যে, সুকণ্যাসমৃদ্ধি যোজনায়-তে বিনিয়োগের তুলনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বেশি রিটার্ন মেলে।