আগস্টের শেষ সপ্তাহে একটানা ছুটি! সরকারি কর্মীদের ও পড়ুয়াদের জন্য সুখবর শোনাল রাজ্য সরকার। সরকারি দপ্তরে, শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা ছুটির ঘোষণা করা হল সরকারের তরফে।
2
7
আগস্টের শেষ সপ্তাহে, অর্থাৎ ২৪ থেকে ৩০ আগস্টের মধ্যে একটানা ছুটির ঘোষণা রাজ্য সরকারের। এর মধ্যে চারদিন বন্ধ থাকবে রাজ্যের সরকারি দপ্তর।
3
7
পাশাপাশি চলতি সপ্তাহে তিনদিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত স্কুল, কলেজ। কোন কোন দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে? তাও এবার ঘোষণা করা হয়েছে।
4
7
আগামী ২৬ আগস্ট, বুধবার ফাতেহ-দোয়াজ-দাহাম রয়েছে। মুসলিমদের এই পরবে রাজ্যে সরকারি দপ্তর বন্ধ থাকবে। সরকারি ও সরকার-পোষিত স্কুল, কলেজেও ছুটি ঘোষণা করা হয়েছে।
5
7
আগামী ২৮ আগস্ট, শুক্রবার রাখী বন্ধন উপলক্ষেও রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকবে।
6
7
অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে একটানা তিনদিন ছুটি থাকবে। যা ঘিরে বিরাট স্বস্তিতে সরকারি কর্মীরা।
7
7
অন্যদিকে শুক্রবার ছুটির পর শনিবার রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে অর্ধদিবস ছুটি থাকবে। এরপর আবারও রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে।