আগস্টের শেষেও একটানা ছুটি ছিল। আগামী মাসের শুরুতেও ফের লম্বা ছুটি কাটানোর সুযোগ! ফের বাংলার সরকারি কর্মী, পড়ুয়াদের জন্য সুখবর।
2
7
আগস্টের শেষেই উৎসবের আবহেই বাংলা জুড়ে সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ ছিল। এবার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই একটানা ছুটি পাবেন সবাই।
3
7
আগামী সপ্তাহে অর্থাৎ ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে একটানা ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এর মধ্যে যদিও সাপ্তাহিক ছুটির দিনটিও রয়েছে।
4
7
৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে টানা তিনদিন বাংলার সরকারি দপ্তর বন্ধ থাকবে। অন্যদিকে স্কুল, কলেজে দু'দিন ছুটি এবং একদিন অর্ধদিবস ছুটি থাকবে।
5
7
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকবে।
6
7
শুক্রবারের পর শনিবার ও রবিবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এমনিতেই বন্ধ থাকবে। আগামী সপ্তাহে এই কারণেই টানা তিনদিন সরকারি কর্মীরা ছুটি কাটানোর সুযোগ পাবেন।
7
7
অন্যদিকে আগামী শুক্রবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুল, কলেজ বন্ধ থাকবে। শনিবার স্কুল অর্ধদিবস ছুটি থাকবে। রবিবার আবারও সাপ্তাহিক ছুটির দিন রয়েছে।