জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়। একে 'কর্মফলদাতা' বলা হয়, অর্থাৎ মানুষ যেমন কাজ করে, শনি তেমন ফল দেয়।
2
10
২০২৬ সালে শনি আবার উদয় হয়েছে, আর এই ঘটনাকে ঘিরে অনেক আশা দেখছেন জ্যোতিষীরা। তাদের মতে, এই সময় কিছু রাশির জীবনে ভাল পরিবর্তন আসতে পারে।
3
10
শনি মীন রাশিতে উদিত হয়েছেন। আগামী বছর ২০২৭ সালের ২৬ মার্চ পর্যন্ত উদীয়মান অবস্থায় থাকবেন শনিদেব জ্যোতিষীরা বলছেন, উদীয়মান শনির দ্বারা কয়েকটি রাশির জীবন বিশেষভাবে প্রভাবিত হবে।
4
10
বিশেষ করে বৃষ, তুলা ও মীন রাশি এই সময় সবচেয়ে বেশি লাভবান হতে পারে।
5
10
মীন রাশিতে গোচর করার পর থেকেই শনি বৃষ, তুলা এবং মীন রাশিতে সুপ্রসন্নভাবে বিচরণ করছে।
6
10
বৃষ: এই রাশির মানুষদের জন্য কাজের জায়গায় ভাল সময় শুরু হতে পারে। যারা চাকরি করছেন, তারা পদোন্নতি বা নতুন সুযোগ পেতে পারেন। ব্যবসা করলে লাভ বাড়তে পারে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ এবার সহজে সম্পূর্ণ হতে পারে। টাকার দিক থেকেও উন্নতি হবে, সঞ্চয় বাড়বে।
7
10
তুলা: তুলা রাশির জীবনে এই সময়টা বেশ শান্তিপূর্ণ হতে পারে। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভাল ভারসাম্য থাকবে। নতুন কোনও সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে, সম্পর্কও মজবুত হবে।
8
10
মীন: মীন রাশির জন্য এই সময়টা খুবই শুভ বলে মনে করা হচ্ছে। হঠাৎ করে টাকা পাওয়ার সুযোগ আসতে পারে। বিনিয়োগ করলে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মানসিক দিক থেকেও ভাল থাকবেন, আত্মবিশ্বাস বাড়বে।
9
10
তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, শনি শুধু ভাগ্যের উপর নির্ভর করে না, পরিশ্রমকেও গুরুত্ব দেয়। তাই এই ভাল সময়কে কাজে লাগাতে হলে নিজের কাজ ঠিকভাবে করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
10
10
২০২৬ সালে শনির উদয় বৃষ, তুলা ও মীন রাশির মানুষের জীবনে নতুন সুযোগ ও সাফল্যের দরজা খুলে দিতে পারে। একইসঙ্গে বাস্তবে সফল হতে গেলে নিজের চেষ্টাই সবচেয়ে বড় শক্তি।