সেপ্টেম্বরের শুরুতেই ভয়ঙ্কর গ্রহযোগ! শনি-মঙ্গলের কোপে চরম বিপদের আশঙ্কা, সর্বনাশ হতে পারে এই ৩ রাশির
নিজস্ব সংবাদদাতা
২৬ আগস্ট ২০২৬ ১৩ : ০১
শেয়ার করুন
1
12
জ্যোতিষশাস্ত্রে শনি ও মঙ্গল, দুই গ্রহকেই অত্যন্ত শক্তিশালী এবং উগ্র প্রকৃতির বলে মনে করা হয়।
2
12
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি অশুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথে বাধা আসে।
3
12
অন্যদিকে, শনিকে কর্মফল, বিচার, ধৈর্য এবং বাধার কারক হিসেবে ধরা হয়। গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচিত হয় শনি।
4
12
শনি ও মঙ্গল গ্রহ যখন পরস্পরের সঙ্গে কেন্দ্র সম্পর্ক তৈরি করে, তখন তার প্রভাব বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন জ্যোতিষীরা।
5
12
২০২৬ সালের সেপ্টেম্বরের শুরুতেই দুই গ্রহের প্রভাবে এমনই এক কেন্দ্র যোগ তৈরি হতে চলেছে, যার প্রভাব তিন রাশির জীবনে পড়তে পারে।
6
12
জ্যোতিষীয় গণনা অনুযায়ী, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে শনি ও মঙ্গল একে অপরের ৯০ ডিগ্রি কোণে অবস্থান করে কেন্দ্র যোগ তৈরি করবে। দুই শক্তিশালী ও পরস্পরবিরোধী গ্রহের এই অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে সংবেদনশীল বলে মনে করা হয়।
7
12
কেন্দ্র যোগের প্রভাবে তিন রাশির জীবনে নেতিবাচক পরিবর্তন আসতে চলেছে। কাদের জীবনে দুঃসময় আসতে পারে? জেনে নিন-
8
12
বৃষঃ শনি-মঙ্গলের কেন্দ্র যোগে বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে চাপ বাড়তে পারে। কঠোর পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পেতে দেরি হতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করলে সমস্যা বাড়তে পারে। বিশেষ করে গাড়ি চালানো এবং টাকা-পয়সার লেনদেনে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
9
12
কন্যা: কন্যা রাশির জাতকদের জন্য এই সময় মানসিক অশান্তি ও অপ্রয়োজনীয় চাপ বাড়াতে পারে। কোনও কাজ প্রায় শেষ হয়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ব্যবসায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
10
12
মীনঃ মীন রাশির জাতকদের জন্যও সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে। সামান্য অসাবধানতা থেকেও আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
11
12
জ্যোতিষীয় মতে, এই সময় রাগ ও উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রয়োজনীয় বিবাদ থেকে দূরে থাকা উচিত। মঙ্গলবার ও শনিবার হনুমান চালিশা পাঠ, নিয়মিত সূর্যকে অর্ঘ্য দেওয়া এবং গাড়ি চালানোর সময় সতর্ক থাকা শুভ বলে মনে করা হয়।
12
12
ধর্মীয় বিশ্বাসভিত্তিক পরামর্শ, এই সময়ে বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ আর্থিক বা স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই প্রয়োজনীয় তথ্য ও বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত।