গ্রীষ্মের ছুটি ফুরিয়েছে। ৪ জুন থেকে তামিলনাড়ু জুড়ে খুলে গিয়েছে স্কুল। চলতি মাসের শেষে বা জুলাইয়ের গোড়ায় কলেজগুলিতেও ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা।
2
10
জুন-জুলাই মানেই ক্যালেন্ডারে সরকারি ছুটি বেশ কম। তাই পড়ুয়া থেকে অভিভাবক- খুব বেশি ছুটির আশা কেউই করছিলেন না।
3
10
তবে এখনই মন খারাপ করার কারণ নেই। জুন মাসেই আবারও সুখবর। সৌজন্যে, একটি শুক্রবারের সরকারি ছুটি।
4
10
যার হাত ধরে জুনের শেষেই মিলতে চলেছে টানা তিন দিনের ছুটি বা 'লং উইকেন্ড'। ইচ্ছে করলেই এই সুযোগে ঘরের কাছে কোথাও ঘুরে আসা যায়। কিংবা পরিবারের সঙ্গে বাড়তি কিছু সময় কাটানো যায়।
5
10
আগামী ২৬ জুন, শুক্রবার মহরম। এর পরেই রয়েছে শনি এবং রবিবার। ফলে স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং একাধিক সরকারি দপ্তরে টানা তিন দিন ছুটি থাকার প্রবল সম্ভাবনা।
6
10
মাসের চতুর্থ শনিবার হওয়ায় এমনিতেই বহু অফিস বন্ধ থাকে, তার সঙ্গে এই ছুটি যুক্ত হওয়ায় পোয়াবারো।
7
10
টানা তিন দিনের এই অবসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে।
8
10
ফলে পড়ুয়া ও অভিভাবকেরা জুনের শেষে এই ছুটিটুকুকে বিশ্রাম বা ভ্রমণের কাজে লাগাতেই পারেন।
9
10
এই তিন দিনের ছুটি পড়ুয়া ও চাকুরিজীবী- উভয়ের পক্ষেই বেশ আরামদায়ক হবে। তবে রাজ্যভেদে ছুটির নিয়মে কিছু হেরফের হতেই পারে।
10
10
আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারেও পঠনপাঠন চলে। তাই ছুটির পরিকল্পনা করার আগে ছাত্রছাত্রীদের নিজ নিজ স্কুল বা কলেজের সঙ্গে একবার কথা বলে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।