ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই তারকা ক্রিকেটার।
2
8
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই তারকা ক্রিকেটার।
3
8
এই দুই তারকা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগে তাঁরা এ প্লাস ক্যাটেগরিতে ছিলেন। দুই মহারথীর সঙ্গে এ প্লাস ক্যাটেগরিতে ছিলেন রবীন্দ্র জাদেজা ও জশপ্রীত বুমরাহও। কিন্তু বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে তুলে নেওয়া হয়েছে এ প্লাস ক্যাটেগরি।
4
8
রোহিত ও বিরাটকে নামিয়ে দেওয়া হয়েছে বি গ্রেডে। এ প্লাস ক্যাটেগরি থেকে অবনমন হয়েছে জাদেজা ও বুমরাহরও।
5
8
বি গ্রেডে রয়েছে সাত জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন বিরাট ও রোহিত।
6
8
১৬ জন খেলোয়াড়কে রাখা হয়েছে গ্রেড সি-তে।
7
8
বিরাট ও রোহিত এখন কেবল খেলেন একটাই ফরম্যাট। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই কোহলি কনিষ্ঠ ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছিলেন। রোহিত শর্মাও একই পথের পথিক ছিলেন। ইংল্যান্ড সফরের আগে দুই মহাতারকাই টেস্টকে বিদায় জানান। বর্তমানে কোহলি ও রোহিত কেবল ওয়ানডে ফরম্যাটে খেলছেন।
8
8
আগে বিরাট ও রোহিত প্রতি বছরে সাত কোটি টাকা পেতেন কেন্দ্রীয় চুক্তিতে এ প্লাস ক্যাটেগরিতে থাকার জন্য। অবনমনের ফলে দুই তারকা ক্রিকেটার এখন বার্ষিক ৩ কোটি টাকা করে পাবেন। অর্থাৎ গতবারের থেকে চার কোটি টাকা কমল বিরাট ও রোহিতের।