নন-ভেজে নিষেধাজ্ঞা? জেনে নিন পনিরের ৩ লাজবাব রেসিপি
নিজস্ব সংবাদদাতা
৪ মে ২০২৬ ১৩ : ০৩
শেয়ার করুন
1
7
বেলা বারোটা অবধি যে ট্রেন্ড তাতে বিজেপি এগিয়ে। যদি এই বছর পালা বদল হয়, প্রত্যাবর্তনের বদলে তাহলে অনেকেই ভয় পাচ্ছেন নন ভেজ নিষিদ্ধ হতে পারে। সেখানে দাঁড়িয়ে জেনে নিন ৩টি লোভনীয় পনিরের পদের রেসিপি। ছবি- সংগৃহীত
2
7
মরিচ পনির: এই পদ বানানোর জন্য সবার আগে লম্বা লম্বা করে পনির কেটে নিন। এবার এটিকে নুন মাখিয়ে রেখে দিন। আর বানিয়ে নিন একটি পেস্ট। এটার জন্য মিক্সিতে একটু আদা, ৩-৪ টি কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করে নিন। এরপর এই পেস্টের সঙ্গে চিনি, নুন, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টক দই দিয়ে মিশিয়ে নিন। এতে যোগ করুন গন্ধরাজ লেবুর জেস্ট ও রস। ফের সবটা ভাল করে মিশিয়ে নিন। ছবি- সংগৃহীত
3
7
এবার মিশ্রণটি পনিরের টুকরোগুলোতে মাখিয়ে নিন। অন্যদিকে ওভেনে একটি প্যান বা কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করুন। ফোড়ন হিসেবে দিন থেঁতো করা গোলমরিচ, লবঙ্গ, জিরে, শুকনো লঙ্কা। হালকা নেড়ে পনিরগুলো দিয়ে দিন। হালকা হাতে নাড়ুন। তেল ছাড়লে ওই বাটি ধোয়া জল দিয়ে দিন। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখুন, তারপর ঢাকা খুলে দুই চামচ আটা একটি বাটিতে গুলে ঢেলে দিন। তারপর ধনেপাতা, গোলমরিচ ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন ২ মিনিট। তারপর নামিয়ে নিন। ছবি- সংগৃহীত
4
7
মশলা পনির: পনির টুকরো করে কেটে নিন। তারপর কড়াই বা ফ্রাইং প্যানে তেল গরম করে ভেজে তুলে নিন। ওই তেলেই যোগ করুন ঘি। এবার ফোড়ন হিসেবে দিন গোটা গরম মশলা। হালকা নেড়ে দিয়ে দিন পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি এবং স্বাদ মতো নুন দিয়ে ফের নাড়ুন। ছবি- সংগৃহীত
5
7
এবার অন্যদিকে একটি পাত্রে টক দইয়ের সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে সেটা কড়াইয়ে যোগ করুন। অল্প জল দিয়ে কসৌরি মেথি, গরম মশলা দিয়ে ফের নাড়ুন। মিনিট দু'য়েক কষিয়ে দিয়ে দিন পনিরের টুকরোগুলো। সব শেষে চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ছবি- সংগৃহীত
6
7
ইয়াখনি পনির: এই লোভনীয় পদ বানানোর জন্য সবার প্রথমে একটি ফ্রাইং প্যানে শুকনো খোলায় গোটা ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, এলাচ, শুকনো লঙ্কা রোস্ট করে সেটা গুঁড়ো করে নিন। এবার ১০-১২ টা কাজু, আমন্ড, পোস্ত, ৩-৪ টি কাঁচা লঙ্কা, দই দিয়ে একটি পেস্ট করে নিন। ছবি- সংগৃহীত
7
7
এবার একটি কড়াইয়ে সাদা তেল দিয়ে একটা তেজপাতা, একটা দারচিনি, আদা রসুন বাটা দিয়ে কষুন। তারপর কাজু বাদামের মিশ্রণ দিয়ে অল্প নেড়ে যোগ করুন গোলমরিচ গুঁড়ো আর স্বাদমতো নুন। ফের কষান। তেল ছাড়লে অল্প জল দিন। সঙ্গে আগে থেকে তৈরি করা মশলা, কসৌরি মেথি, আর অল্প জাফরান দিয়ে ফের নাড়ান। দিন এক চামচ ক্রিম। এবার নাড়িয়ে নিয়ে তিন কোণ করে কেটে রাখা পনির দিয়ে দিন। উপর দিয়ে ফের আগের তৈরি করে রাখা মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পর ঢাকা খুলে অল্প ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ছবি- সংগৃহীত