সাপের নাম শুনলেই শিউরে ওঠেন অনেকে। এদিকে খালি হাতে সাপ ধরাকে জীবিকা হিসেবেও বেছে নিয়েছেন অনেকে। এই ঘটনা সচরাচর দেখাও যায়। কিন্তু হাত ব্যবহার না করে, শুধু মুখ দিয়ে সাপ ধরার ঘটনা আগে শুনেছেন কি?
2
6
সম্প্রতি ওড়িশার এক প্রৌঢ়ের কীর্তি দেখে চোখ কপালে উঠেছে সকলের। ওড়িশার বালেশ্বরে এক প্রৌঢ়কে মুখ দিয়ে সাপ ধরতে দেখা গেছে। বিষধর সাপের ফণা মুখে নিয়ে ভিডিও তুলেছেন তিনি।
3
6
রেমুনা এলাকার বাসিন্দা খাগা বাই। সম্প্রতি কেরামতি দেখিয়ে মুখ দিয়ে সাপ ধরে ফেলেন। তাঁর কেরামতিতে সাপটিও ছোবল দিতে পারেননি। সাপ মুখে নেওয়ার পরেও, অক্ষত অবস্থায় ছিলেন তিনি।
4
6
বিষধর সাপের ফণা মুখে পুড়ে দিতেই, সেভাবেই কয়েক মিনিট দাঁড়িয়ে ছিলেন ওই প্রৌঢ়। কয়েক মিনিট পর মাটিতে সাপটিকে ফেলে দেন। সেটি আর ছটফট করেনি। সেই অবস্থাতেই ব্যাগে ভরে ফেলেন সাপটিকে।
5
6
মুখ দিয়ে একটি বিষধর সাপ ধরার পর, আরেকটি সাপ সেভাবেই ধরার চেষ্টা করেন তিনি। জানা গেছে, ওই এলাকায় এভাবেই বিষধর সাপের ফণা মুখে পুড়ে কেরামতি দেখান তিনি।
6
6
প্রৌঢ়ের কীর্তি দেখার জন্য আশেপাশে অনেকেই ভিড় জমান। মত্ত অবস্থায় নয়, এভাবেই সাপ ধরতে অভ্যস্ত তিনি। যা দেখার জন্য দূরদূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন।