শনি বক্রি হতেই বিপদ বাড়বে ৩ মূলাঙ্কের জাতকদের! বড়দেবতার রোষে একের পর এক চ্যালেঞ্জ ফেস করবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
২৭ জুলাই ২০২৬ ১৭ : ৫৭
শেয়ার করুন
1
7
২৭ জুলাই বক্রি হচ্ছে শনি। ১১ ডিসেম্বর পর্যন্ত মীন রাশিতে উল্টো পায়ে হাঁটবে বড়দেবতা। আর সেই কারণে বেশ কিছু মূলাঙ্কের জাতকদের সমস্যা, বিপদ বাড়বে। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
7
মূলাঙ্ক ৮: যাঁদের জন্ম তারিখ কোনও মাসের ৮, ১৭, ২৬ তাঁদের এই সময় কর্মক্ষেত্রে বাধা আসতে পারে বা কাজ বিলম্বিত হতে পারে। অর্থপ্রাপ্তিতে দেরি বা অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে।ছবি- সংগৃহীত
3
7
মানসিক চাপ ও দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। আইনি বা সরকারি বিষয়ে সতর্ক থাকা উচিত। গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা প্রয়োজন।ছবি- সংগৃহীত
4
7
মূলাঙ্ক ৪: যাঁরা কোনও মাসের ৪, ১৩, ২২, ৩১ তারিখে জন্মেছেন তাঁদের পরিকল্পনায় বারবার পরিবর্তন বা বিঘ্ন ঘটতে পারে। ভুল বোঝাবুঝি ও সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে।ছবি- সংগৃহীত
5
7
চাকরি বা ব্যবসায় হঠাৎ চাপ তৈরি হতে পারে। প্রযুক্তিগত বা নথিপত্র সংক্রান্ত সমস্যায় সতর্ক থাকুন।ছবি- সংগৃহীত
6
7
মূলাঙ্ক ১: যাঁদের জন্ম তারিখ কোনও মাসের ১, ১০, ১৯, ২৮ তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। অহং বা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা থাকবে।ছবি- সংগৃহীত
7
7
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও ধৈর্য ধরে এগোতে হবে। বাণীর উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক।ছবি- সংগৃহীত