বাঙালি হেঁশেলের এই পদই ছিল নানা পটেকারের প্রিয় খাবার, শুটিংয়ে নিজে হাতে রেঁধে খাওয়াতেন সহকর্মীদের
নিজস্ব সংবাদদাতা
৮ অক্টোবর ২০২৬ ১৩ : ০৯
শেয়ার করুন
1
10
একাধিক সাক্ষাৎকারে নানা পটেকর বলেছেন তিনি অভিনেতা হিসাবে যতটা ভাল তার থেকেও ভাল রাঁধুনি৷ খেতে এবং খাওয়াতে দুই ভালবাসতেন৷ শুটিংয়ে মাজ্জেমধ্যেই রান্না করে নিয়ে যেতেন৷ জানেন অভিনেতার পছন্দের খাবার কী?
2
10
কলার ফুল অর্থাৎ মোচা ছিল নানা পটেকরের খুব প্রিয় খাবার৷ কাটাকাটির ঝামেলা আছে সেই নিয়েও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন৷ তবুও মোচার প্রেমে হাবুডুবু খেতেন নানা৷ রইল নানা পটেকারের পছন্দের মোচার ঘন্টের রেসিপি।
3
10
রান্নার জন্য লাগবে, মোচা - ১টি (মাঝারি মাপের), কাঁচা ছোলা - ৩০ গ্রাম (আগে থেকে ভিজিয়ে রাখা), আলু - ৩টি মাঝারি (টুকরো করে কাটা), টমেটো - ৩টি মাঝারি (কুচি করা), সরষের তেল - ৩০ মিলি, হলুদ গুঁড়ো - ১.৫ চা চামচ (১ চামচ সেদ্ধর জন্য, বাকিটা কষানোর জন্য), কাশ্মীরি লঙ্কার গুঁড়ো - ১ চা চামচ, নুন - স্বাদমতো, চিনি - স্বাদমতো, ঘি - ১.৫ চা চামচ, গরম মশলা গুঁড়ো - ১ চা চামচ, কোরানো নারকেল - পরিমাণমতো, গোবিন্দভোগ চাল - ১ মুঠো (আগে থেকে ভিজিয়ে বেটে নেওয়া)ফোড়নের জন্য দারুচিনি - ৩ টুকরো, এলাচ ৪ টি,লবঙ্গ - ৪টি, পেস্ট তৈরির জন্য: আদা - ১০ গ্রামকাঁচা লঙ্কা - ৫টি, গোটা শুকনো লঙ্কা - ৩টি, গোটা জিরে - ১ চা চামচ।
4
10
প্রথমে মোচার খোসা ছাড়িয়ে মোচার ফুলগুলো আলাদা করে নিন। প্রতিটি ফুলের ভেতরে থাকা দেশলাই কাঠির মতো দেখতে শক্ত অংশটি এবং নিচের ছোট প্লাস্টিকের মতো আঁশটি ফেলে দিন। মোচার একদম ভেতরের দিকের কচি অংশটি (যেটি আর ছাড়ানো যায় না), সেটি না ছাড়িয়েই গোল গোল করে কুচিয়ে নিতে পারেন।
5
10
ফুলগুলোকে একসাথে নিয়ে খুব মিহি করে কুচিয়ে নিন। কাটার সময় হাতে সামান্য তেল মেখে নেবেন, এতে হাতের দাগ হবে না। কাটা মোচা সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে রাখুন, নাহলে কালো হয়ে যাবে। এরপর মোচা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন।একটি মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং সামান্য জল দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন।
6
10
একটি প্রেশার কুকারে জল ঝরানো মোচা, ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ নুন এবং পরিমাণমতো জল দিয়ে দিন। মাঝারি আঁচে ৫টি সিটি দিয়ে নামিয়ে নিন। প্রেশার কুকারের ঢাকনা খুলে মোচা একটি ছাঁকনিতে নিয়ে জল পুরোপুরি ঝরিয়ে নিন। এতে মোচার ঘণ্ট বেশ ঝুরঝুরে হবে।
7
10
কড়াইতে সরষের তেল গরম করুন। তেল গরম হলে এতে গোটা গরম মশলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ) ফোড়ন দিন।ফোড়নের সুগন্ধ বেরোলে এতে ২ চা চামচ কোরানো নারকেল দিয়ে হালকা করে ভেজে নিন (এই ধাপে নারকেল ভাজলে ঘণ্টের স্বাদ ও গন্ধ অনেকটাই বেড়ে যায়)।
8
10
এরপর আগে থেকে তৈরি করে রাখা আদা-লঙ্কা-জিরের পেস্ট দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ১/২ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ১-২ মিনিট কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে টমেটো কুচি এবং টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিন।
9
10
স্বাদমতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এতে টমেটো তাড়াতাড়ি গলে যাবে এবং আলুর ভেতরেও নুন ঢুকবে। ঢাকা দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। এতে টমেটো থেকে বের হওয়া জলেই আলু সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রাখা মোচা ও ছোলার মিশ্রণটি দিয়ে দিন। আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিন।
10
10
রান্নার এই পর্যায়ে অনেক সময় মোচা থেকে জল কাটতে পারে। সেটি আটকাতে এবং সুন্দর একটি গন্ধ আনার জন্য বেটে রাখা গোবিন্দভোগ চালের মিশ্রণটি (২ চা চামচ) এর মধ্যে দিয়ে দিন। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।সবশেষে ১.৫ চা চামচ ঘি, ১ চা চামচ গরম মশলা এবং বেশ খানিকটা কোরানো নারকেল ছড়িয়ে দিয়ে ভাল করে নেড়েচেড়ে নিন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ও ঝুরঝুরে নিরামিষ মোচার ঘণ্ট! গরম ভাতের সাথে পরিবেশন করুন এই লোভনীয় পদটি।