উৎসবের আবহেও গ্যাস সিলিন্ডারের দামে বদল হল না। মাসের শুরুতেই একধাক্কায় বেড়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। টানা দু'মাস গ্যাসের দামে কোনও স্বস্তি মিলল না মধ্যবিত্তের।
2
6
চলতি বছরে জানুয়ারি মাস থেকেই একটানা বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। শুধুমাত্র জুলাই ও আগস্ট মাসে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম খানিকটা কমেছিল।
3
6
কিন্তু চলতি বছরে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ঘিরে চিন্তা কমেনি মধ্যবিত্তের। জুন মাসে বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তারপর থেকে দেশজুড়ে অপরিবর্তিত রয়েছে।
4
6
পয়লা অক্টোবরে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। বর্তমানে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৫৪ টাকা।
5
6
অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ২৮১০ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।