আগস্ট মাসে এক ধাক্কায় অনেকটাই কমেছে গ্যাসের দাম। এলপিজির দাম সম্প্রতি নিম্নমুখী৷ দেশের বিভিন্ন শহরে খানিকটা কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তাই আমজনতার এখন স্বস্তি।
2
10
সাধারণ মধ্যবিত্ত পরিবারে জ্বালানি ও গ্যাস ওতপ্রোতভাবে জড়িয়ে। তাই নিয়মিত বাজারদরের দিকে বাড়তি নজর রাখতেই হয় আমজনতাকে। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনের প্রভাব সরাসরি পড়ছে দেশের খুচরো বাজারেও। তাই দেশে এলপিজির দামের কী ভবিষ্যত, তা এখনই বলা যাচ্ছে না৷
3
10
জুলাই মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমেছিল। পর পর দুই মাস ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর কমায় স্বাভাবিকভাবেই স্বস্তিতে ছোট ও মাঝারি হোটেল-রেস্তোরাঁর মালিক এবং কর্মীরা।
4
10
জুলাইয়ে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছিল ১৮৩.৫০ টাকা। আর আগস্টের শুরুতে সেই দাম আরও ২০৯ টাকা কমাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
5
10
শুক্রবার দেশের চার প্রধান শহরে সাধারণ গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে নতুন করে কোনও পরিবর্তন হয়নি।
6
10
এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরে আজ ২৮ আগস্ট ১৪.২ কেজির ঘরোয়া এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর।