সামনের বছর অর্থাৎ ২০২৭ সালে আগেভাগেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো। সেপ্টেম্বরের শেষে পড়ছে মহালয়া। তারপরেই দেবীপক্ষ পড়ে যাচ্ছে।
2
11
অক্টোবর মাসেই পরপর পুজো রয়েছে। দুর্গাপুজো, কালীপুজো, লক্ষ্মীপুজো, ভাইফোঁটা, সব উৎসব একসঙ্গে রয়েছে অক্টোবরেই। তারিখ জেনে নেওয়া যাক একনজরে।
3
11
৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে যাবে দেবীপক্ষ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে বাঙালি ঢুকে পড়বে শারদোৎসবের আবহে।
4
11
৫ অক্টোবর, মঙ্গলবার মহাপঞ্চমী থেকেই জমে উঠবে পুজোর আবহ। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন উদ্যোক্তারা।
5
11
৬ অক্টোবর, বুধবার মহাষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপুজোর মূল পর্ব। দেবীর আগমনে উৎসবের আমেজ বিশ্বজুড়ে। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়।
6
11
৭ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে দুর্গাপুজোর সপ্তমী। কলাবউ স্নান, নবপত্রিকা প্রবেশ আর ঠাকুর দেখার ভিড়ে মুখর হয়ে উঠবে চারপাশ।
7
11
৮ অক্টোবর, শুক্রবার পড়ছে অষ্টমী। অঞ্জলি, ভোগ ও সন্ধিপুজো দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী। পুজোমণ্ডপে থাকবে উপচে পড়া ভিড়।
8
11
৯ অক্টোবর শনিবার নবমীর পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান আর উৎসবের আনন্দে মাতবে গোটা বাংলা। সঙ্গে দেদার খাওয়াদাওয়া আর আড্ডা তো রয়েছেই।
9
11
১০ অক্টোবর রবিবার পড়ছে বিজয়া দশমী। সিঁদুরখেলা, বিসর্জন আর বিজয়ার শুভেচ্ছার মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপুজোর মূল উৎসব।
10
11
১৪ অক্টোবর, বৃহস্পতিবার পড়ছে কোজাগরী লক্ষ্মীপুজো। ২৮ অক্টোবর কালীপুজো এবং ২৯ অক্টোবর রয়েছে দীপাবলি। কার্তিক অমাবস্যার রাতে রাজ্যজুড়ে পালন করা হবে শ্যামাপুজো।
11
11
ভাই-বোনের ভালোবাসার উৎসব ভাইফোঁটা পড়েছে ৩১ অক্টোবর রবিবার। তারপরে নভেম্বর মাসের শুরুতেই রয়েছে জগদ্ধাত্রী পুজো।