বর্ষাকালে এলপিজি গ্যাস সিলিন্ডারের বাড়তি যত্নের প্রয়োজন। জানেন কেন? বর্ষাকালেই গ্যাস লিক হওয়ার ঝুঁকি বাড়ে। যার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজন।
2
8
বর্ষাকালে কীভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের যত্ন নেবেন? দুর্ঘটনা এড়াতে, রইল ছ'টি টিপস। যা এলপিজি গ্যাস সিলিন্ডারের লিক হওয়ার ঝুঁকিও কমায় এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন।
3
8
হঠাৎ ঘরের মধ্যে গ্যাসের গন্ধ পেলে কী করবেন? তৎক্ষণাৎ গ্যাস অন করবেন না। সেই সময় স্টোভ বা ওভেন বন্ধ রাখুন। প্রয়োজন বলে রান্নাঘরের জানলা খুলে রাখুন। একটানা গ্যাস লিক করলে, এমার্জেন্সি সার্ভিসেও ফোন করে সাহায্য নিতে পারেন।
4
8
রান্না করার পরেই এলপিজি সিলিন্ডারের রেগুলেটর নব বন্ধ রাখুন। এর ফলে গ্যাস লিক হওয়ার ঝুঁকিও কমে। অতিরিক্ত গ্যাস খরচের সম্ভাবনাও কমে।
5
8
রান্নাঘরের জানলা, দরজা খোলা রাখুন। ঠিকমতো বাতাস চলাচল করা জরুরি। এর ফলে রান্নাঘরের দেওয়ালেও তেলের দাগ জমে না।
6
8
রান্না চাপিয়ে দীর্ঘক্ষণ ফেলে রাখবেন না। এর ফলে গ্যাসের অপচয় হয়, খাবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রান্না শেষ হলেই গ্যাস বন্ধ রাখুন।
7
8
সরাসরি রোদে, জলের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার রাখবেন না। আলো-বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। কোনও শেডের তলায় সিলিন্ডার রাখুন।
8
8
বর্ষায় সিলিন্ডারের রবারের পাইপ দ্রুত নষ্ট হয়ে যায়। পাইপে কোনও ফাটল আছে কিনা, শক্ত হয়ে আছে কিনা, পরীক্ষা করে দেখুন। প্রতি ২ থেকে ৫ বছর অন্তত পাইপ বদল করুন।