বিশ্বজুড়ে সোনার ভাণ্ডার বাড়ানোর দিকে ক্রমশ ঝুঁকছে বিভিন্ন দেশ। আন্তর্জাতিক অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লে আর্থিক নিরাপত্তা বজায় রাখতে সোনার মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2
14
সেই কারণেই একাধিক দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক নিজেদের সোনার ভাণ্ডার বাড়ানোর পথে হাঁটছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের সর্বাধিক সোনা মজুতকারী দেশের তালিকায় রাশিয়াকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে চীন। অন্যদিকে, ভারত রয়েছে অষ্টম স্থানে। কিন্তু দেশের রিজার্ভে ঠিক কত টন সোনা রয়েছে?
3
14
আন্তর্জাতিক আর্থিক প্ল্যাটফর্ম দ্য কোবেইসি লেটারের প্রকাশিত তথ্য অনুযায়ী, চীনের সোনার ভাণ্ডারে বর্তমানে রয়েছে প্রায় ২,৪১০ টন সোনা। ভারতের মজুতের পরিমাণ ৮৮১ টন।
4
14
চীনের তুলনায় ভারতের সোনার ভাণ্ডার প্রায় তিন ভাগের এক ভাগ। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে জার্মানি, তৃতীয় স্থানে ইতালি এবং চতুর্থ স্থানে ফ্রান্স।
5
14
পরিসংখ্যান অনুযায়ী, ইতালির কাছে রয়েছে ২,৪৫২ টন সোনা এবং ফ্রান্সের ভাণ্ডারে রয়েছে ২,৪৩৭ টন। ফলে ফ্রান্সের তুলনায় চীনের সোনার মজুত মাত্র ২৭ টন কম।
6
14
ইতালির সঙ্গে ব্যবধান ৪২ টন। চীনের কেন্দ্রীয় ব্যাঙ্ক পিপলস ব্যাঙ্ক অফ চায়না নিয়মিত সোনা কিনছে। এই প্রবণতা বজায় থাকলে ভবিষ্যতে তালিকার প্রথম তিনটি দেশের মধ্যে জায়গা করে নেওয়ার সম্ভাবনা রয়েছে চিনের।
7
14
প্রকাশিত তথ্য অনুসারে, টানা ২৩ মাস ধরে সোনা কেনার প্রবণতা বজায় রেখেছে চীন। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই দেশটি ২৩ টনেরও বেশি সোনা কিনেছে, যা গত এক বছরের মধ্যে তাদের সর্বাধিক মাসিক ক্রয় বলে দাবি করা হয়েছে।
8
14
জুলাই ও আগস্ট মাসেও ২০ টনের বেশি করে সোনা মজুত করেছিল চীন। সেপ্টেম্বর পর্যন্ত চলতি বছরে দেশটির মোট সোনা কেনার পরিমাণ ১০৩ টন ছাড়িয়েছে।
9
14
এদিকে, আন্তর্জাতিক বাজারেও সোনার দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, প্রতি আউন্স সোনার দাম পৌঁছেছিল ৪,২০৭ ডলারে। একই সঙ্গে প্রতি আউন্স রুপোর দামও বেড়ে ৬১.১২ ডলারে পৌঁছয়।
10
14
বিশেষজ্ঞদের মতে, সোনার দামের ঊর্ধ্বগতির পিছনে রয়েছে একাধিক কারণ। অপরিশোধিত তেলের দাম কমায় মূল্যবৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে।
11
14
পাশাপাশি, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের সুদের হার বৃদ্ধি বন্ধ রাখার সম্ভাবনাও বিনিয়োগকারীদের সোনার দিকে আকৃষ্ট করছে। অনিশ্চিত পরিস্থিতিতে নিরাপদ সম্পদ হিসেবে সোনার চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে দামের উপর তার প্রভাব পড়ছে।
বিশ্বের সোনার ভাণ্ডারের এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, ভারত এখনও প্রথম পাঁচটি দেশের তালিকায় জায়গা করে নিতে পারেনি। তবে দেশের ৮৮১ টন সোনার মজুত আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতের আর্থিক সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।