কুণাল কুমার ঘোষ, তৃণমূল মুখপাত্র। অতীতের বিতর্ক সরিয়ে ফের রাজনীতির ময়দানে কামব্য়াক হয়েছে তাঁর। জোড়া-ফুলের হয়ে চুটিয়ে ছক্কা হাঁকাচ্ছেন। এবার তাঁকেই বেলাঘাটা থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সোমবারই মনোনয়ন পেশ করেছেন তিনি। পেশায় সাংবাদিক, লেখক, অভিনেতা এবং লাইফ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক কুণালের সম্পত্তি কত?
2
14
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুসারে কুণাল ঘোষের সম্পত্তির হিসাব নীচে দেওয়া হল-
3
14
গত পাঁচ অর্থবর্ষে কুণাল ঘোষের আয়ের হিসাব: * ২০২০-২১ - ১৫ লক্ষ ৫৪ হাজার ৪৮০ টাকা। * ২০২১-২২ - ১০ লক্ষ ৬৪ হাজার ৩৯০ টাকা। * ২০২২-২৩ - ১৮ লক্ষ ৫৫ হাজার ৪৭০ টাকা। * ২০২৩-২৪ - ১৭ লক্ষ ৬৬ হাজার ১৬০ টাকা। * ২০২৪-২৫ - ২১ লক্ষ ৮৪ হাজার ৬৪০ টাকা।
4
14
গত পাঁচ অর্থবর্ষে কুণাল ঘোষের স্ত্রীর আয়ের হিসাব:* ২০২০-২১ - ৮ লক্ষ ৮৪ হাজার ৪৭০ টাকা। * ২০২১-২২ - ৭ লক্ষ ৪৭ হাজার ৭৭০ টাকা। * ২০২২-২৩ - ১০ লক্ষ ১৮ হাজার ৪৪০ টাকা। * ২০২৩-২৪ - ১১ লক্ষ ৬২ হাজার ৩০০ টাকা। * ২০২৪-২৫ - ১৭ লক্ষ ১০ হাজার ৩৪০ টাকা।
5
14
কুণাল ঘোষের অস্থাবর সম্পত্তির হিসেব: বেলেঘাটার তৃণমূল প্রার্থীর কাছে নগদ রয়েছে নগদ ২১ হাজার টাকা রয়েছে। তাঁর স্ত্রীর কাছে রয়েছে নগদ ১৫ হাজার টাকা।
6
14
ব্যাঙ্ক অ্যাকাউন্ট: কুণালের নামে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেই রয়েছে। সেখানে রয়েছে ১৫ লক্ষ ৯২ হাজার ৯১৩ টাকা। স্ত্রীরও রয়েছে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট।রয়েছে ১৬ লক্ষ ৩৩ হাজার ১২৯ টাকা।
7
14
স্থায়ী আমানত: এছাড়া বেলেঘাটার তৃণমূল প্রার্থীর এফডি রয়েছে ১০টি এবং ১টি পিপিএফ অ্যাকাউন্ট। স্ত্রীর নামেও স্থায়ী একাধিক স্থায়ী আমানত। তাঁদের দু’জনেরই জীবনবিমা পলিসি রয়েছে। রয়েছে একাধিক এলআইসি পলিসিও। ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৯১৩ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে কুণাল ঘোষের।
8
14
ঋণ দান: হলফনামায় কুণাল জানিয়েছেন, তিনি ঋণ দিয়েছেন ২৫ লক্ষ টাকা।
9
14
সোনা: কুণালের কাছে মাত্র পাঁচ গ্রাম সোনার গয়না রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৭০ হাজার টাকা। তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৩৫ গ্রাম সোনার গয়না। যার বাজারমূল্য ৪ লক্ষ ৯০ হাজার টাকা।
10
14
কুণাল হলফনামায় জানিয়েছেন, সবমিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৯১৩ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৭৪ লক্ষ ৮৪ হাজার ৯৪ টাকার।
11
14
বাড়ি ও জমি: হলফনামায় কুণাল ঘোষ জানিয়েছেন তাঁর নিজের নামে কোনও প্ল্যাট বা বাড়ি নেই। তবে স্ত্রীর নামে রয়েছে একটি অ্যাপার্টমেন্ট (নির্মীয়মান)। এই অ্যাপার্টমেন্টের বর্তমান মূল্য ৬৫ লক্ষ টাকা। কুণাল ও তাঁর স্ত্রীর নামে কোনও কৃষি জমি নেই।
12
14
গাড়ি: বেলেঘাটার তৃণমূল প্রার্থীর নিজস্ব নামে কোনও গাড়ি নেই। তবে স্ত্রীর নামে একটি আই-১০ গাড়ি রয়েছে।
13
14
মামলা: কুণালের বিরুদ্ধে ৯টি মামলা বিচারাধীন। একটি মামলায় দোষীসাব্যস্ত তিনি।
14
14
শিক্ষাগত যোগ্যতা: একাধিক ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে কুণাল ঘোষের।