ভারতীয় রেলে নিত্যনতুন ডিজাইন যুক্ত হয়েই চলেছে। গত কয়েক বছরে যেমন নিয়মের পরিবর্তন হয়েছে, তেমনই কামরাগুলিতেও রয়েছে চমক।
2
8
ভারতীয় রেলে নিত্যদিন যাতায়াত করলেও, অনেকেই এর ভিতরের কারসাজি সম্পর্কে অবগত নন। তবে কেন এই কারসাজি করা হয়, তা জানলেই চমকে উঠবেন।
3
8
জানেন কি, ভারতীয় রেলের এসি কামরার প্রতি বার্থে বাড়তি একটি লেয়ার থাকে। অনেকেই একনজরে দেখে ভাবতে পারেন, সিটের পাশটি হয়তো ছেঁড়া।
4
8
কিন্তু এটি আদতেই ছেঁড়া নয়। এসি কামরার প্রতি সিটের উপরেই বাড়তি একটি রেক্সিন রাখা হয়। যার এক পাশ খোলা থাকে। বাকি তিন দিক আটকানো রয়েছে।
5
8
সম্প্রতি এক ব্যক্তি এসি কামরায় যাচ্ছিলেন। তিনি এসি কামরার সিটে ওই বাড়তি লেয়ার দেখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কেন এই বাড়তি লেয়ারটি রাখা হয় তা জিজ্ঞেস করেছেন।
6
8
ভারতীয় রেলের তরফেই জানানো হয়েছে, এসি কামরায় প্রত্যেক যাত্রীকে বালিশ, কম্বল ও দুটি চাদর দেওয়া হয়। একটি চাদর সিটে রাখার জন্য।
7
8
সিটে চাদর পাতার পরেও যাতে পড়ে না যায়, তার জন্য সিটের ওপর বাড়তি লেয়ার রাখা হয়েছে। ওই বাড়তি রেক্সিনের একপাশে চাদরটি গুঁজতে পারবেন যাত্রীরা।
8
8
ঘুমানোর সময় এপাশ ওপাশ করলে অনেক সময় চাদর নীচে পড়ে যেতে পারে। সিটের ওই বাড়তি লেয়ারে গুঁজে রাখলে, তা নীচে পড়ে যাওয়ার সম্ভাবনা কম।