আবহাওয়ার এই পরিস্তিতির পূর্বাভাস ছিল আগেই। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব বাংলাদেশে। অন্যদিকে সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। আর দুইয়ের প্রভাবে বঙ্গে বর্ষণ।
2
9
হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আগামী কয়েকদিন দুর্যোগ চলবে দুই বঙ্গের প্রায় সব জেলাতেই।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহ পর্যন্ত, দক্ষিণের সব জেলায় টানা দুর্যোগের সম্ভাবনা। প্রায় সব জেলায়, ১৪ তারিখ পর্যন্ত হলুদ সতর্কতা জারি।
5
9
কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় ১৪ তারিখ পর্যন্ত জারি হলুদ সতর্কতা।
6
9
সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাতাসের গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
7
9
শুক্র শনিতে উত্তাল থাকবে সমুদ্র। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি।
8
9
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা দুর্যোগের সম্ভাবনা আগামী ১৬ তারিখ পর্যন্ত।
9
9
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে শুক্রবার জারি কমলা সতর্কতা। ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা এই চার জেলায়।