সকাল থেকেই বাংলায় দুর্যোগের আবহাওয়া। সপ্তাহান্তের দোরগোড়ায় দাঁড়িয়ে আজও উত্তর থেকে দক্ষিণে ঝড়বৃষ্টির পূর্বাভাস।
2
8
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির ঝোড়ো ইংনিস চলবে। এ জন্য জারি করা হয়েছে সতর্কতাও।
3
8
শুক্রবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, মোট পাঁচটি জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। এ জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জানা গিয়েছে, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় আগামী দু'তিন ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা হাওয়া। হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
4
8
এ ছাড়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
5
8
এদিন শহর কলকাতার আকাশও থাকবে মেঘাচ্ছন্ন। বিক্ষিপ্ত ভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
6
8
কলকাতায় আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৯৬ শতাংশ ধারেকাছে।
7
8
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে আজ। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
8
8
মূলত এর জন্য দায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন একটি নিম্নচাপ অঞ্চল। বৃহস্পতিবারই আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। একইসঙ্গে, বাংলার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখাও চলে গিয়েছে। এই দুইয়ের প্রভাবেই বাড়বে বৃষ্টি।