গত সপ্তাহে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের চলেছে একনাগাড়ে বৃষ্টি। কখনও বিক্ষিপ্ত আবার কখনও ভারী বৃষ্টি দেখা গিয়েছে দক্ষিণে। ভারী বর্ষণে শহর ও শহরতলির বেশ কিছু জায়গা জলমগ্ন হয়েছে। ফলে স্কুল ও অফিসযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও চলেছে ভারী থেকে অতিভারী বৃষ্টি।
2
8
সপ্তাহের শুরুতেই আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয়। সমুদ্রতল থেকে তার অবস্থান ১.৫ কিলোমিটার উঁচুতে।
3
8
পাশাপাশি, ওই ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি মৌসুমী অক্ষরেখা গিয়েছে। এর ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকেও স্থলভাগের দিকে প্রবেশ করছে। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হতে পারে ভারী বৃষ্টিপাতও।
4
8
জানা গিয়েছে, কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
5
8
গতকাল সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। সোমবারও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানা গিয়েছে।
6
8
আগামী কয়েক দিনে দক্ষিণের বিভিন্ন জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এই তালিকাতে রয়েছে-উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। অন্য জেলাগুলিতেও চলতে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের তরফে অবশ্য সমুদ্রে যাওয়া নিয়ে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করেনি। বৃষ্টিপাতের পরিমাণ বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বলেও জানা গিয়েছে।
7
8
অন্য দিকে, ইতিমধ্যেই বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। সেখানে চলতি সপ্তাহেও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে চলবে বৃষ্টির দাপট।
8
8
গোটা সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টির কারণে বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। সেই কারণে সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য ।