কলকাতায় আবহাওয়া: তিলোত্তমায় মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মোটের উপর মেঘলা থাকতে পারে আকাশ। মহানগর এবং সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলায় ভোর থেকেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু চলছে। এমন আবহাওয়াই শুক্রবার দিনভর বজায় থাকবে।
4
6
এই দিন কলকাতায় মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। মোটের উপর মেঘলা থাকতে পারে আকাশ। পাশাপাশি দমকা হওয়া বয়ে যেতে পারে।
5
6
দক্ষিণবঙ্গের আবহাওয়া: অনেক জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও পুরুলিয়ার মতো জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও।
6
6
উত্তরবঙ্গের আবহাওয়া: শুক্রবারও ভালই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষত, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি হয়েছে।